crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’- আদাত উল করীম।।

জামালপুর শহরে গভীর রাতে জেলা যুবলীগের ব্যানারে মশাল মিছিল হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের ফৌজদারী মোড়সংলগ্ন বাইপাস সড়কে এ মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে প্রায় ২৫ থেকে ৩০ জন যুবলীগের কর্মী অংশ নেন। তাদের হাতে জ্বলন্ত মশাল ছিল। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এ সময় মিছিলকারীদের মুখে শোনা যায়—যুবলীগের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার,একশন একশন ডাইরেক্ট একশন, ফারহান ভাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার‘ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশেসহ নানান রকম স্লোগান।

জামালপুর জেলা যুবলীগের ব্যানারে লেখা ছিল, ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্টে ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’।
তবে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে মিছিলের নেতৃত্বে কারা ছিলেন, সে বিষয়েও কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় জামালপুরেও বিভিন্ন সময়ে যুবলীগের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সোনারগাঁওয়ে যৌন উত্তেজক শরবত ও কয়েল উৎপাদনের দায়ে ১২ জন গ্রেফতার

রংপুরে প্রচণ্ড দাবদাহে আমন চাষাবাদ ব্যাহত

রংপুরে প্রচণ্ড দাবদাহে আমন চাষাবাদ ব্যাহত

মাধ্যমিকে ইসলাম শিক্ষা বিষয়কে  আবশ্যিক করণের এর দাবিতে দিনাজপুরে স্মারকলিপি প্রদান

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

রংপুরের তিস্তা ক্যানেলে বস্তাবন্দী তরুণীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ফেসবুকে জাতীয় দিবস সম্পর্কে অশালীন স্ট্যাটাস দেওয়ায় লোকমান হাকিম আটক

খুলনায় সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে জেলা প্রশাসকের উদ্যোগ

খুলনায় সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে জেলা প্রশাসকের উদ্যোগ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রংপুরে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও মানববন্ধন

দেশের বৃহতম মেট্রোরেল এক ধাপ এগিয়ে

দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮০৯