crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে করোনায় আক্রান্ত ১৫ জন, ২ জনের মৃত্যু ,নতুন আক্রান্ত ৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৫, ২০২০ ৩:০৫ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
কোভিড-১৯ ,করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় জামালপুরে নতুন করে  ১৪এপ্রিল ২০২০ মঙ্গলবার পর্যন্ত আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ জন সম্প্রতি গাজীপুর ফেরত জামালপুর শহরের কাচারীপাড়া সিংহজানী বালক উচ্চ বিদ্যালয় রোডের (জোড়া কবর বাড়ির বাসিন্দা) ২ জন ইসলামপুর উপজেলার ও ১ জন মাদারগঞ্জ উপজেলার। ইসলামপুরের দুজনের মধ্যে ২৬ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়েছিল। ইসলামপুরে এ নিয়ে দুজন নারী মৃত্যুর পরে করোনা পজিটিভ শনাক্ত হলো।নতুন এই ৪ জন নিয়ে জামালপুরে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ জন। এই ১৫ জনের মধ্যে জামালপুর সদরে (শহরে) ১, বকশীগঞ্জে ২, দেওয়ানগঞ্জে ২, মেলান্দহে ২, মাদারগঞ্জে ৩, সরিষাবাড়িতে ১ ও ইসলামপুরে ৪ জনের মধ্যে ২ জন মৃত এবং এই ১৫ জনের মধ্যে সাস্থ্যকর্মী রয়েছেন ৬ জন।

জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে আরও জানা যায়, জামালপুর সদরের শহরে (কাচারীপাড়া) সিংহজানী হাইস্কুল রোড এলাকার ( জোড়া কবর বাসা) ৪০ বছর বয়সী আক্রান্ত পুরুষ ব্যক্তিটি গার্মেন্টসকর্মী। টঙ্গী হতে ৮ দিন আগে তিনি জামালপুরে নিজ বাড়িতে আসেন। ৪ দিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়। এ পর্যন্ত জামালপুর সদরে আক্রান্তের সংখ্যা ১ জন।
ইসলামপুরের দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা। পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ২৮ বছর বয়সী পুরুষটি নারায়ণগঞ্জফেরত। গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ২৬ বছর বয়সী গৃহবধূটি ঢাকাফেরত।

জানা যায়, মমতা আক্তার নামে ওই গৃহবধূটি সম্প্রতি ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়িতে ফেরেন। ১১ এপ্রিল নিজ বাড়িতে মারা যাবার পর তার নমুনা সংগ্রহ করা হয়।  ইসলামপুরে এ পর্যন্ত ৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজন মারা গেছেন।
মাদারগঞ্জ উপজেলার ২৮ বছর বয়সী আক্রান্ত ব্যক্তিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্টের সংস্পর্শে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হয়। এ পর্যন্ত মাদারগঞ্জে ৩ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে জামালপুর জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলার সকল নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া কাউকে অযথা বাহিরে চলাচল না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরের তিস্তা ক্যানেলে বস্তাবন্দী তরুণীর মরদেহ উদ্ধার

ভিখারীর নবজাতক সন্তানের দায়িত্ব নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চান্দগাঁও থানার ওসি মো. মাঈনুর রহমান

আন্তর্জাতিক নারী নি*র্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দাউদকান্দি পৌরসভার মেয়র হিসেবে নাইম ইউসুফ সেইন এর শপথ গ্রহণ

পুলিশ জনগণের সেবক : প্রধানমন্ত্রী

ডোমারে অপহরণ করে স্কুল ছাত্রীকে বিয়ে, অপহরণকারীসহ কাজী গ্রেফতার

পঞ্চগড়ে বিচারককে জু’তা নি’ক্ষেপ করার অপরাধে এক নারী আসামীর ২ মাসের কারাদণ্ড

হোমনা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লি: এর নির্বাচনী তফসিল ঘোষণা

কুষ্টিয়ার আবরার ফাহাদ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত