crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুর হাসপাতালের অফিস সহকারী মোস্তফা ঘুষের ১ লাখ ৩৩ হাজার টাকাসহ দুদকের হাতে আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৬, ২০১৯ ২:৫৩ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, বিশেষ প্রতিনিধি : আজ বুধবার (১৬ অক্টোবর,২০১৯ খ্রি.) সকাল আনুমানিক ১১টায় জামালপুর জেনারেল হাসপাতালের অফিস সহকারী কাজী গোলাম মোস্তফা খোকনকে ঘুষের ১ লাখ ৩৩ হাজার টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জামালপুর জেনারেল হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, জেনারেল হাসপাতালের তিন জন সিনিয়র স্টাফ নার্স রোকসানা, শামীম ও বিপাশার অভিযোগের ভিত্তিতে ঘুষের টাকাসহ অফিস সহকারী কাজী গোলাম মোস্তফা খোকনকে আটক করেছে দুদক। সূত্রটি আরো জানান, অফিস সহকারী কাজী গোলাম মোস্তফা খোকনের কাছে হাসপাতালের আবাসিক হাউজের বিগত তিন মাসের বিদ্যুৎ বিলের প্রায় ৭০ হাজার টাকা ও হাসপাতালে নির্মিত মসজিদে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের ২০০ ও ৫০ টাকা করে দেওয়া অনুদানের প্রায় ৩০ হাজার টাকাও রয়েছে।

তিনি আরো জানান’ সিনিয়র ৩ জন স্টাফের কাছ থেকে ৩৬ হাজার টাকা অফিস সহকারী কাজী গোলাম মোস্তফা খোকন নিয়েছেন। এই রিপোর্ট লেখা অবস্থায় অটক ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা দায়ের প্রস্তুতি চলছিল। তবে অভিযোগকারী কাউকে সরাসরি অথবা ফোনে যোগাযোগ করে পাওয়া যায় নি।

হাসপাতাল সূত্রে আরো জানা যায়, দীর্ঘদিন যাবৎ কাজী গোলাম মোস্তফা খোকন বিভিন্ন অজুহাতে ঘুষ ছাড়া সহজে কাজ করতো না। তার বাড়ি জামালপুর সদর উপজেলার নুরুন্দী এলাকায়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কাতারে বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ জায়গায় অবস্থানের আহ্বান বাংলাদেশ দূতাবাসের

ডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী 

ডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী 

সম্পদের হিসাব দিতে হবে দুদক কর্মকর্তাদের

সুন্দরগঞ্জে বন্যা কবলিত অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি,এম,কাদের (এমপি)

নৌকা’ জনগণকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ দেবে : প্রধানমন্ত্রী

কেএমপি’র দৌলতপুর থানার অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা

জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ স্থানে বেড়িবাঁধ নির্মাণে পিআইসি কমিটির অপারগতা

পঞ্চগড়ে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

বুয়েটে চান্স পেলো হোমনার সিকদার ইয়াসির আলম