crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জলঢাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৫, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ

 

মোঃরাজু মিয়া সোহাগ, ব্যুরো চীফ,রংপুর।।

নীলফামারীর জলঢাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন সমবায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। ২৫ ডিসেম্বর (বুধবার) দুপুরে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান,রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক আবু সাঈদ লিওন,জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সমবায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, ‘আপনাদের প্রতি বৈষম্য ও আপনাদের দুঃখের কথা শুনতে এসেছি। যেহেতু সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সে জায়গা থেকে কাজ করার সুযোগ আছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে কাজ করার জন্য ও কথা শোনার জন্য এসেছি। জলঢাকা ও নীলফামারী জেলার উন্নয়নে প্রশাসনের পক্ষ যেসব প্রস্তাব এসেছে সেগুলো দ্রত বাস্তবায়ন করা হবে।’

উপদেষ্টা আসিফ বলেন, ‘বিগত ফ্যাসিবাদের সময়ে উত্তরবঙ্গে যেসব বৈষম্য হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার সেসব বৈষম্য ঘুচাতে এবং সারাদেশে অন্যান্য জেলা ও বিভাগে যেভাবে উন্নয়ন হয়েছে, সেভাবে রংপুর রাজশাহী বিভাগেও উন্নয়ন করা হবে।’

সরকারি কর্মকর্তাদের ঘুষের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে আসিফ মাহমুদ বলেন, ‘সরকারের কোনো কর্মকর্তা ঘুষের সাথে জড়িত থাকলে সুস্পষ্ট প্রামাণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শুক্রবারে মা-বাবার কবর যিয়ারতের ফজীলাত

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

সরাইলে এইচএসসি পরীক্ষার হল থেকে শিক্ষককে অপসারণ করলেন ইউএনও

এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয় নি, নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে : জিএম কাদের

ঝিনাইদহে ওসি অপারেশন মহসীন হোসেনের জালে ৪মাদক ব্যবসায়ী বন্দি

রংপুর জেলাপ্রশাসনের সহায়তায় ফেরত পেল বাবার বিক্রি করে দেওয়া নবজাতক শিশু সন্তান

রাজধানীতে ১ এপিবিএন’র অভিযানে ৪০ কেজি গাঁ’জাসহ গ্রে’ফতার-২

রাজধানীতে ১ এপিবিএন’র অভিযানে ৪০ কেজি গাঁ’জাসহ গ্রে’ফতার-২

গণভোটের ভোটার কমল প্রায় ১১ লাখ, নতুন করে গেজেট প্রকাশ

ভারত থেকে আসছে নতুন ধরনের মাদক , বিজিবির অভিযানে ১৪ বোতল উদ্ধার

ফ্যাসিস্ট শাসনামলে ডিজিএফআই, এনএসআই,পুলিশ ও সিভিল প্রশাসনের পদবঞ্চিত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের কাজে লাগান

ফ্যাসিস্ট শাসনামলে ডিজিএফআই, এনএসআই,পুলিশ ও সিভিল প্রশাসনের পদবঞ্চিত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের কাজে লাগান