crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড় জগদ্দল বাজার  সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৫, ২০২০ ১০:৪৩ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় জগদ্দল বাজারের বিভিন্ন পয়েণ্টে ১২টি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেছেন পঞ্চগড় জেলা  পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলার  জগদ্দল বাজার  বণিক সমিতির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
সভায় প্রধান অতিথি বলেন, জেলা পুলিশের উদ্যোগে  পঞ্চগড় শহরসহ জেলার সকল থানার গুরুত্বপূর্ণ পয়েণ্ট, মোড় এবং বাজারগুলোতে  প্রায় চার শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতাধীন এলাকায় সাধারণ মানুষের মধ্যে যেমন নিরাপত্তাবোধ কাজ করবে, তেমনি অপরাধীরা অপরাধকর্ম করতে সাহস পাবে না।এছাড়া অপরাধ করলেও অপরাধীদের শনাক্ত করাও সহজ হবে বলে তিনি জানান। এ সময় তিনি মাদক  নির্মূল করতে জনগণের ভূমিকা এবং নারী ও শিশু নির্যাতন বিরোধী বিষয় নিয়েও বিশদ আলোচনা করেন।
এ ছাড়াও  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আলমগীর রহমান, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহমেদ, এসআই কাইয়ুম আলী, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল হক, সাতমেরা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, জগদল বণিক সমিতির সভাপতি এম এ মানিক খাঁন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের প্রমুখ।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আওয়ামী লীগ সরকার মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে : তথ্য প্রতিমন্ত্রী

কুষ্টিয়ার সদর উপজেলায় ঈদ উপলক্ষে ত্রাণ বিতরণ করলেন আতাউর রহমান আতা

পঞ্চগড়ে আরও ৫ জন করোনা শনাক্ত

নাসিরনগরে দুস্থ ও অসহায় ৫শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিল সৈয়দ পরিবার

মহেশপুরে নব-নির্বাচিত ১২ ইউনিয়নের ১৪৩ ইউপি সদস্যের শপথ গ্রহণ

দশক সেরা বাংলাদেশি বোলার সাকিব আল হাসান

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

রংপুরের পীরগাছায় পোনামাছ অবমুক্তকরণ

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্যকে মারপিট : ৫ জনকে আসামি করে মামলা