crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে ১ব্যক্তির জেল-জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১২, ২০২০ ৮:১০ পূর্বাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিপুল পরিমাণ নকল জিনিসপত্র আটক ও অভিযুক্ত এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ১১ আগস্ট ২০২০ গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২টা ৩০ মিনিটে জামালপুর সদরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগমের নেতৃত্বে আইন প্রয়োগকারী সংস্থা একটি বিশেষ দল সদরের মেষ্টা দেউলিয়াবাড়ি গ্রামে মো. রফিকুল ইসলাম এর বাড়িতে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম সংবাদ মাধ্যমকে বলেন, এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদ উর্ত্তীণ কীটনাশক,সার,আটা,ময়দা, প্যাকেজিং মেশিনসহ,নকল লেভেল জব্দ করা হয়। পরে অভিযুক্ত মো.রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, এ সময় র‌্যাব ১৪ জামালপুর সিপিসি ১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এস.এম সবুজ রানার টিমসহ সদরের পিআইও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ,জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন। তিনি আরও বলেন, এই অভিযান জামালপুর জেলা প্রশাসন কর্তৃক একটি নিয়মিত ও চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন পুলিশ সুপার এসএম শফিউল্লাহ

মধুপুরে একরাতে কৃষক জয়নালের পাচটি গরু চুরি, বাড়িতে কান্নার রোল

অবশেষে বদলি হলেন কুমিল্লার আলোচিত সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন

অবশেষে বদলি হলেন কুমিল্লার আলোচিত সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন

বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

করিমগঞ্জে হত্যা করে পুরস্কার পেলেন আব্দুল আউয়াল!

রংপুরে বেড়েছে ক‌রোনার ঝুঁকি ,মাস্ক না পরলেই জেল-জরিমানা

ব্যারিস্টারি পড়তে গিয়ে লা-শ হয়ে দেশে ফিরলেন পঞ্চগড়ের ফায়াদ

খাতেমুন মঈন কলেজ শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে চাকুরির নিয়োগে জা’লিয়াতির অভিযোগ

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬