crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:০১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জলঢাকায় করোনায় আক্রান্ত এক কলেজ ছাত্র,৭টি বাড়ি লকডাউন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৩, ২০২০ ৪:১৪ অপরাহ্ণ

নীলফামারী জেলা প্রতিনিধি: -নীলফামারী জেলার কিশোরগঞ্জ,সৈয়দপুর,ডিমলায় একজন করে করোনা ভাইরাসে আত্রান্তের পর এবার জলঢাকা উপজেলার বাসিন্দা এক ছাত্র করোনায় আক্রান্ত হয়েছেন।সে নীলফামারী সরকারি কলেজের ছাত্র। তার বাড়ি জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মাঝপাড়া গ্রামে।তাকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। পাশাপাশি ওই এলাকার ৭টি বাড়ি লকডাউন করা হয়েছে।সোমবার(১৩ এপ্রিল)বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে ওই ছাত্র নিজ বাড়িতে জ্বর ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়। ৮ এপ্রিল এ জেলার ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে ১১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠায় স্বাস্থ্য বিভাগ। এরপর সুস্থ বোধ করায় ওইদিনই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলে সে নিজবাড়িতে অবস্থান করছিল। রংপুর মেডিকেল কলেজের করোনা ভাইরাস পরীক্ষাগার হতে সোমবার(১৩ এপ্রিল) বিকেলে রির্পোট আসলে ওই ছাত্রের করোনা পজেটিভ পাওয়া যায়।
নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, সংক্রমণ রোধে ওই ছাত্রের গ্রামের ৭টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

উল্লেখ্যঃ এ নিয়ে জেলায় চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
গত ৭ এপ্রিল কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ঢাকা ফেরত এক চিকিৎসক, ৯ এপ্রিল সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের নারায়নগঞ্জ ফেরত এক যুবক ও ১১ এপ্রিল ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের গাজীপুর ফেরত এক কিশোরের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসত ঘরে হা’মলা।। নারী আহত

ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসত ঘরে হা’মলা।। নারী আহত

করোনাভাইরাসে সংক্ষিপ্ত হলো হোমনায় সরকারি কর্মসূচি

তিতাসে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত,

ডোমারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নাসিরনগরের ধরমন্ডলে আওয়ামীলীগের অফিস ভাঙচুর

নাসিরনগরের ধরমন্ডলে আওয়ামীলীগের অফিস ভাঙচুর

জগন্নাথপুরে গৃহবধূর আত্মহত্যা

কোটচাঁদপুরে সাংবাদিকের ওপর স-ন্ত্রা-সী হামলা, থানায় অভিযোগ হলেও কাউকে গ্রেফতার করা হয়নি

শরীয়তপুরে ২ তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গ’ণধর্ষণ

ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করলেন আতিকুল ইসলাম

জামালপুরে বিধবা ভাতার কার্ড চাওয়ায় চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে এক নারীকে মারধরের অভিযোগ