crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৩৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জগন্নাথপুরে বৃটিশ বাংলা ট্রাস্টের অনুষ্ঠানে হিন্দুদের গরুর মাংসের বিরিয়ানী খাওয়া নিয়ে এলাকায় তোলপাড়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ৩:২৫ অপরাহ্ণ

মো.আলী হোসেন খাঁন : সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃটিশ বাংলা ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২৯ ফেব্রুয়ারি শনিবার জগন্নাথপুর পৌর এলাকার আল জান্নাত মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠান চলাকালে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড দেখে উপস্থিত জনতা রীতিমতো হতবাক হয়েছেন। অনুষ্ঠানের সভা মঞ্চে বসে থাকা অতিথিদের মাইকে উঠে যাওয়ার জন্য বলা হয়। এ সময় লজ্জায় অনেক অতিথি উঠে আসেন। মাত্র কয়েক জন অতিথি ব্যতিত পুরো মঞ্চ জুড়ে বসে ছিলেন অনুষ্ঠানের আয়োজনকারী ট্রাস্টিরা। মঞ্চে বসার জায়গা না থাকায় প্রশাসনের উধ্বর্তন অনেক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা বসে ছিলেন দর্শক সারিতে। অনুষ্ঠান মঞ্চের পাশেই রয়েছে মসজিদ। মসজিদে জোহরের আযান চলাকালে মাইক বন্ধ থাকলেও নামাজের সময় চালু ছিল। এতে নামাজে অসুবিধা হওয়ায় মুসল্লিরা ক্ষুব্ধ হলেও ভয়ে প্রতিবাদ করেননি। অনুষ্ঠানে লোক সমাগম করতে অসংখ্য যাত্রীবাহী মিনিবাস ভাড়া করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আনা হয়। তবে অনুষ্ঠানের শেষ প্রান্তে সবাইকে দেয়া হয় গরুর মাংস দিয়ে বানানো বিরিয়ানী। বিরিয়ানী পেয়ে ক্ষুধার্ত শিক্ষার্থীরা মঞ্চেই খেতে শুরু করেন। যখন জানতে পারেন গরুর মাংস দিয়ে বিরিয়ানী বানানো হয়েছে, তখন সনাতন ধর্মালম্বী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা পড়ে যান বিব্রতকর অবস্থায়। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন অনেক শিক্ষক ও অভিভাবক। ভয়ে প্রতিবাদ করতে না পারলেও অনেকে কান্নায় ভেঙে পড়েন। বিশেষ করে হিন্দুদের গরুর মাংসের বিরিয়ানী খেতে দেয়া নিয়ে তোলপাড় চলছে।

নাম প্রকাশ না করে কয়েকজন শিক্ষক ও অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, এ অনুষ্ঠানে শিক্ষার্থীসহ শতশত সনাতন ধর্মালম্বী লোক ছিলেন। বিষয়টি আয়োজনকারীরা জানেন। এরপরও আমাদের না বলে তারা গরুর মাংস দিয়ে বানানো বিরিয়ানী খেতে দিয়ে আমাদের সাথে কেন উপহাস করেছেন বুঝতে পারছি না। সম্ভবত এসব বিতর্কিত কর্মকাণ্ড দেখে মাননীয় পরিকল্পনামন্ত্রী মহোদয় মনে চাপা ক্ষোভ রেখে সংক্ষিপ্তভাবে মাত্র কয়েকটি কথা বলে চলে যান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘনের দায়ে ২ জনের অর্থদণ্ড

ছাত্রলীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

চকরিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন

ঝিনাইদহে কিশোরী শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ

জামালপুরে দুই দিনে আরও ২৮জন করোনায় আক্রান্ত সর্বমোট শনাক্ত ৩৫০জন

ডিমলায় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

নাসিরনগরে গোর্কণ ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

নাসিরনগরে গোর্কণ ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

উপবৃত্তি ও টিউশন ফি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশি আটক

ঝিনাইদহে সড়ক পরিবহণ আইন ২০১৮ বাস্তবায়নের উদ্দেশে ট্রাফিক সচেতনতা সপ্তাহ শুরু