crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জন্ম নিবন্ধন ছাড়াও পাওয়া যাবে টাইফয়েডের টিকা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১১, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জন্ম নিবন্ধন ছাড়াও টাইফয়েডের টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদা আলী।

বুধবার (৮ অক্টোবর) গুলশান-২-এ ডিএনসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাহমুদা আলী বলেন, ‘টাইফয়েড প্রতিরোধে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ডিএনসিসির ১০টি অঞ্চলে টাইফয়েড টিকা দেওয়া হবে। এ ১০ অঞ্চলে ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ১৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন ছাত্রছাত্রী এবং কমিউনিটির ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।

তিনি বলেন, ‘৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশু-কিশোরদের জন্য এই টিকা বিনামূল্যে দেওয়া হবে। এ জন্য সরকারের নির্ধারিত ভ্যাকসিন নিবন্ধন পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। এ নিবন্ধন করার সময় শিশুদের জন্ম নিবন্ধন নম্বর দিতে হয়। অন্যথায় নিবন্ধন সাবমিট হয় না এবং ভ্যাকসিন কার্ডও পাওয়া যায় না।’

যেসব শিশুর জন্ম নিবন্ধন নেই, তাদের ক্ষেত্রে করণীয় জানিয়ে মাহমুদা আলী বলেন, নানা কারণে নগরের অনেক শিশুর জন্ম নিবন্ধন করা হয়নি। অনেক এলাকার অভিভাবকরা নিবন্ধন করতে পারছেন না। তাই তাদের জন্য বলব, শিশু-কিশোরদের নিয়ে সরাসরি নির্ধারিত কেন্দ্রে চলে যেতে। সেখানে থাকা ডিএনসিসির সংশ্লিষ্টরা তথ্য নিয়ে টিকা কার্ড বের করে দেবেন। এরপর তারা টিকা নিতে পারবে।

ডিএনসিসির এই স্বাস্থ্য কর্মকর্তা জানান, ‘যেসব শিশু জন্ম নিবন্ধন নম্বর দিয়ে টিকা কার্ড সংগ্রহ করবে তাদের টিকা সার্টিফিকেট হলুদ রঙের হবে। আর যেসব শিশু জন্ম নিবন্ধন ছাড়া টিকা নেবে, তাদের সবুজ রঙের সার্টিফিকেট দেওয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দুই বছরেও শেষ হয়নি হিলি-ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ!

নাগরপুরে বিয়ের দাবিতে প্রেমিক পুলিশের বাড়িতে কলেজ ছাত্রী

৯ জেলায় নতুন ডিসি নিয়োগ

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুর এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

দেশে করোনায় ২০১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,১৬২

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কে স্বাগত জানিয়ে বানেশ্বরে র‌্যালী

হোমনায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ঝিনাইদহে আন্ত:জেলা ডাকাত দলের ৩ ডাকাত গ্রেফতার, অস্ত্র-গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার

জগন্নাথপুরে ঘোড়া দিয়ে চলছে হালচাষ

কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেফতার-২