crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:০৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় বন্দুক ও গুলিসহ দুই ছিনতাইকারী আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৪, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ

জিয়াউল হক জিয়া চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক গাড়ী ছিনতাইকালে বন্দুক ও গুলিসহ মো. ইউনুছ (২০) ও মো.রায়হান (২৮) নামের দুই ছিনতাইকারীকে আটক করে চকরিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১টার সময় পৌর-শহরের থানা রাস্তার মাথা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, কক্সবাজার সদর উপজেলার সিটি কলেজগেট এলাকার মো. ইউছুপের পুত্র মো.ইউনুছ (২০) ও মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নূর মোহাম্মদের পুত্র মো. রায়হান (২৮)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মো. যুবায়ের বলেন,আটক ছিনতাইকারীরা মগবাজার থেকে ইজিবাইক ভাড়া নিয়ে থানা রাস্তার মাথা পৌঁছলে চালক মো.হোসনেকে জিম্মি করে গাড়ীটি নিয়ে যেতে চাইছিল।এসময় ইজিবাইক চালকের চিৎকারে স্হানীয় লোকজন জড়ো হয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে।পরে তাদের শরীর তল্লাশি করলে বন্দুক ও গুলি পায়।দুই ছিনতাইকারীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।তন্মধ্যে ইজিবাইক চালক বাদী হয়ে দ্রুত বিচার আইনে ছিনতাই মামলা ও পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়। আটকদেরকে আদালতে সোর্পদ হয়েছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দু’র্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ডোমারে পূজা মণ্ডপে সিঁদুর খেলায় মেতেছে নারীরা

ঠাকুরগাঁওয়ে ৩ সন্তানের জননীকে গণধর্ষণ

হোমনায় করোনা প্রতিরোধে মানুষকে ঘরে ফেরাতে এএসপির অভিযান

প্রথম ধাপের ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন আ’লীগের ৩১ চেয়ারম্যান

পররাষ্ট্রমন্ত্রী ও সচিব করোনায় আক্রান্ত

ঝিনাইদহে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত যুবক ফারুক হোসেনের মৃত্যু

পঞ্চগড়ে গলাকাটা অবস্থায় অটোচালক উদ্ধার

বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার