crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে জিয়াউর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
ঘোড়াঘাটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।১ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার ৩নং সিড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির সাধারণ সম্পদক মোঃ আবু সাঈদ মিয়া প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের হাতে তিনি নি’হত হন।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা।প্রতিবছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। এবার ১৫ দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে আলোচনাসভা, পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জিয়ার কবরে ফুল দেওয়া, ফাতেহা পাঠ, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাবাহিনী প্রধান হন জিয়াউর রহমান।১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী থানার বাগবাড়ীর মাতুলালয়ে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মহেশপুরে লকডাউন ঘোষণা

কিশোরগঞ্জে ভৈরবে দুই ট্রাকের সং’ঘর্ষে নি’হত ২

কিশোরগঞ্জে ভৈরবে দুই ট্রাকের সং’ঘর্ষে নি’হত ২

পঞ্চগড়ে  ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯৫

সরকারের সদিচ্ছা থাকলে কোনোরকম ভর্তুকি ছাড়াই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সম্ভব

সরকারের সদিচ্ছা থাকলে কোনোরকম ভর্তুকি ছাড়াই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সম্ভব

পঞ্চগড়ে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চকরিয়ায় মাস্ক ব্যবহার না করায় ৬১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে গোকর্ণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় বৃক্ষ রোপণ ও অনুদান প্রদান

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে গোকর্ণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় বৃক্ষ রোপণ ও অনুদান প্রদান

জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ এমপির

নাসিরনগরে দুই ব্যক্তির লাশ উদ্ধার