crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বৃদ্ধার ঘর নির্মাণ করে দিল ঝিনাইদহ র‌্যাব-৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৬, ২০২০ ৪:৩১ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এক বৃদ্ধার ঘর নির্মাণ করে দিয়েছে র‌্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামের বৃদ্ধা কমেলা খাতুনের কাছে ঘর হস্তান্তর করা হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, সড়ক দুর্ঘটনায় আহত পঙ্গু স্বামী আব্দুল মান্নানকে নিয়ে খুপড়ি একটি ঘরে বসবাস করতো কমেলা খাতুন। সম্প্রতি ঘূর্ণিঝড়ে তার ঘর ভেঙে যায়। এতদিন প্রতিবেশীর ঘরের বারান্দায় বসবাস করছিল। র‌্যাব অফিসে পরিচারিকার কাজ করা কমেলা খাতুন বিষয়টি জানালে র‌্যাব সদস্য’র বেতনের টাকা দিয়ে ঘরটি নির্মাণ করে দেওয়া হয়।

মাসুদ আলম বলেন, বিষয়টি শোনার পর আমি ব্যক্তিগতভাবে ও র‌্যাব সদস্যদের সহযোগিতায় টিনের ঘরটি নির্মাণ করে দিয়েছি। ঘর নির্মাণে র‌্যাব সদস্যরাও সহযোগিতা করেছেন। অসহায় এই বৃদ্ধার পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

ঘর পেয়ে অসহায় কমেলা বেগম বলেন, র‌্যাব শুধু আসামী ধরে শুনতাম। কিন্তু র‌্যাব যে ঘর বানিয়ে দেয় তা নিজ চোখে দেখলাম। এতদিন আমি অন্যের ঘরের বারান্দায় থাকতাম। আজ থেকে আমার মাথা গোঁজার ঠাঁই হলো। আমি সারাজীবন এদের জন্য দোয়া করি। এরা যেন ভালো থাকে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় দুর্গপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃৃঙ্খলা বাহিনী

হোমনায় দুর্গপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃৃঙ্খলা বাহিনী

নারায়ণগঞ্জে পালিত হলো ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি

মঠবাড়িয়ায় ইউপি সদস্য ও তার সমর্থককে হাতুড়িপেটা

বৈডাঙ্গার কুখ্যাত মাদক সম্রাট আলী আহম্মেদ ডিবির হাতে গ্রেফতার

নাঙ্গলকোটে আশ্রয়ণ-২ প্রকল্পে নির্মিত গৃহ ও গৃহ নির্মানের জন্য প্রস্তুত জমি পরিদর্শনে কুমিল্লার ডিসি

নাঙ্গলকোটে আশ্রয়ণ-২ প্রকল্পে নির্মিত গৃহ ও গৃহ নির্মানের জন্য প্রস্তুত জমি পরিদর্শনে কুমিল্লার ডিসি

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এর নির্দেশনায় বিশেষ ও এম এস দোকানে চাল বিক্রি শুরু

কেএমপি’র অভিযানে মা-দ-ক ও মোটরসাইকেলসহ ৫ মা-দ-ক ব্য-ব-সা-য়ী গ্রেফতার

ডোমারে শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধনের অভিযোগ

হোমনা উপজেলার সাবেক স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুসরাত জাহানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বায়োমেট্রিক হাজিরা জালিয়াতিসহ ব্যাপক দুর্নীতির অভিযোগ

চুয়াডাঙ্গা ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অসহায় শত কৃষকের কার্ড জালিয়াতি, অভিযোগ দায়েরে তোলপাড়!