crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গোবিন্দগঞ্জে আগামী ২৯ জুন থেকে আরও ৭ দিনের লকডাউন ঘোষণা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৬, ২০২০ ৩:২৮ পূর্বাহ্ণ

শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা করোনা কমিটির সিদ্ধান্তের আলোকে পৌর এলাকায় করোনা রোগীর সংখ্যা বেড়ে যাবার কারণে আরো ৭ দিনের লকডাউন বাড়ানো হয়েছে।
গোবিন্দগঞ্জ পৌরএলাকাসহ গোবিন্দগঞ্জ থানার কয়েকটি ইউপির কিছু এলাকায় আশঙ্কাজনকভাবে করোনা রোগী বেড়ে যাবার কারণে গত ১৪ জুন হতে পৌরসভার ৬নং ওয়ার্ডসহ ৫, ৭ ও ৮ নং ওয়ার্ড এর আংশিক সহ কয়েকটি ইউপির কিছু এলাকায় লকডাউন ঘোষণা করা হয়। কিন্তু দুঃখের বিষয় পৌর এলাকায় করোনা রোগীর সংখ্যা না কমে বরং বেড়ে যাবার কারণে আগামী ২৯ জুন থেকে আরো ৭ দিনের লকডাউন বাড়াতে হয়।
সেই সাথে পৌর এলাকায় লকডাউন নিশ্চিত কল্পে জরুরি ও অতীব নিত্য প্রয়োজনীয় দ্রবাদি ছাড়া কোন দোকান খোলা না রাখাসহ পৌর এলাকায় কোন সিএনজি, অটোরিকশা, রিকশা, ভ্যান, নছিমন ও করিমন চলাচল বন্ধ করারও সিদ্ধান্ত হয়েছে।

এসময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণবর্মনের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি নাজির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম, অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, প্যানেল মেয়র-২ পৌর কাউন্সিলর রিমন তালুকদার, কাউন্সিলর শাহীন আকন্দ প্রমুখ। এসময় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ পয়েন্টে লকডাউন নিশ্চিত করণের লক্ষে হেঁটে হেঁটে প্রচারণা চালান এবং পৌরবাসীকে ব্যক্তি ও পরিবারের স্বার্থে লকডাউন মেনে জরুরি প্রয়োজন ব্যতিত বাড়ি থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চাল নিয়ে বাড়ী ফেরা হলো না মসজিদের ঈমাম রুহুল কাদেরের

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে শিশু হত্যা মামলা, ক্লিনিক মালিক গ্রেফতার

আদমদীঘিতে চালকলে অতিরিক্ত চাল মজুদ রাখায় মালিকের এক লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে চালকলে অতিরিক্ত চাল মজুদ রাখায় মালিকের এক লাখ টাকা জরিমানা

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের ঐতিহাসিক এই মুহূর্তকে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে- আইজিপি

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের ঐতিহাসিক এই মুহূর্তকে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে- আইজিপি

নীলফামারীতে দুর্যোগপূর্ব সতর্কতা বিষয়ক যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম ট্রেইনিং অনুষ্ঠিত

জামালপুর জেলা কারাগারে এক কয়েদীর মৃত্যু

খুলনায় ভু’য়া এনএসআই কর্মকর্তা গ্রেফতার

পঞ্চগড়ে অভ্যন্তরীণ বোরো চাল ও ধান সংগ্রহ শুরু

পঞ্চগড়ে অভ্যন্তরীণ বোরো চাল ও ধান সংগ্রহ শুরু

রংপুরে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় পুলিশের এএসআই আটক