crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাছের সাথে এ কেমন শ’ত্রুতা !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২২, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ
গাছের সাথে এ কেমন শ’ত্রুতা !

 

দাউদকান্দি প্রতিনিধি::

কুমিল্লার দাউদকান্দির উপজেলার উল্লাস মাল্টিমিডিয়া স্কুলে লাগানো ২৫/৩০টি সুপারি গাছ কে’টে দিয়েছে দু’র্বৃত্তরা।

সোমবার রাতে উপজেলার জিংলাতলী ইউনিয়নের চরচারিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

করোনার কঠিন সময়ে দীর্ঘ তিন বছর তিল তিল করে গড়ে তোলা চার থেকে পাঁচ ফুট উচ্চতার গাছগুলো রাতের আঁধারে শ’ত্রুতা করে নিমিষেই সব গাছ কে’টে দিল একদল দুর্বৃত্ত।

প্রখর রোদ্রে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ছায়া ও সৌন্দর্য বৃদ্ধির জন্য এখন পর্যন্ত দুইবার পঁচিশ থেকে ত্রিশটি সুপারিগাছ লাগিয়েছেন স্কুল কর্তৃপক্ষ । এর আগে গাছ উপড়ে ফেললেও এবার গাছের সাথে গাছের সুরক্ষা দেওয়া বাঁশের বেড়াও উধাও করে দিয়েছে দু’র্বৃত্তরা।

স্কুলের পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, স্কুলের পূর্বপাশে বাড়ির ভিতরে এবং মসজিদের যাওয়ার জন্য রাস্তা আমরা নিজেদের জায়গা থেকেই দিয়েছি। আমরা এ ঘটনার সঠিক বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

স্কুলের অপর পরিচালক ইব্রাহিম বলেন, আমাদের সাথে কারো কোন শ’ত্রুতা নেই তবে প্রতিহিংসা বশতঃ অথবা রাস্তার জন্য কেউ হয়ত এমন শ’ত্রুতা করেছে আমাদের গাছের সাথে। শ’ত্রুতা থাকলে আমাদের সাথে কিন্তু গাছের কী দোষ ছিল?

এমন ন্যাক্কারজনক ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর আহম্মেদ ইমন বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিরা যারাই হোক তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা থানায় লিখিত অভিযোগ জানাবো এবং এ ঘটনার বিচার চেয়ে মানববন্ধন করার প্রস্তুতি নিচ্ছি।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইগাতীতে মাদক ও অস্ত্র মামলার ওয়ারেণ্টভুক্ত আসামি গ্রেফতার

লিভার ক্যান্সারে আক্রান্ত  ঘোড়াঘাটের সুজন বাঁচতে  চায়, সাহায্যের প্রয়োজন

ডোমারে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

ডোমারে ফ্রি ব্ল্যাড গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধন

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

জন্মসনদ দিতে মানুষকে হ’য়রানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্থানীয় সরকার মন্ত্রী

জন্মসনদ দিতে মানুষকে হ’য়রানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্থানীয় সরকার মন্ত্রী

ডোমারে আওয়ামীলীগের ইফতার মাহফিল

পহেলা ডিসেম্বর থেকে ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে : বিভাগীয় কমিশনার

এবার মহেশপুরে ফেন্সিডিলসহ ক্লিনিক মালিক আটক, মামলা দায়ের