crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খুলনায় জেলা প্রশাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ ব্যবসায়ীর জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৪, ২০১৯ ২:৫১ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : গত কাল বৃহস্পতিবার খুলনা মহানগরীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নেতৃত্বে দ্বিতীয় দিনের মত কঠোরভাবে বাজার মনিটরিং করা হয়। এ সময় পেঁয়াজের বাজারে চলমান অস্থিতিশীলতা দূর করতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর নির্দেশনা ও তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। এছাড়া বাজার মনিটরিং কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান ।
অভিযান চলাকালে নগরীর কদমতলা স্টেশন রোডের পাইকারি বাজারে ৩ ব্যবসায়ীকে অত্যধিক মুনাফা লাভের অপরাধে মোট এক লক্ষ বিশ হাজার (১,২০,০০০/-) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান ও দেবাশীষ বসাক। এ সময় ক্রেতা সাধারণ বাজার মনিটরিংয়ের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হাতের নাগালে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা প্রশাসন, খুলনার কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারের ভাইভার তারিখ ঘোষণা

ময়মনসিংহে নামাজরত অবস্থায় এক যুবকের মৃ’ত্যু

ময়মনসিংহে নামাজরত অবস্থায় এক যুবকের মৃ’ত্যু

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৩

নেত্রকোনায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু

ঝিনাইদহের সাধুহাটী ইউনিয়নে বাড়ির গেটে কাফনের কাপড়!

ঝিনাইদহের সাধুহাটী ইউনিয়নে বাড়ির গেটে কাফনের কাপড়!

বাংলাবান্ধা জিরো পয়েন্ট  থেকে টেকনাফ পর্যন্ত  সেনাবাহিনীর এক্সপেডিশন সাইকেল যাত্রা শুরু

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত প্রথম একজনের মৃত্যু

হোমনায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও চিহ্ন স্থাপন করেন ইউএনও

কাজের সন্ধানে গিয়ে ১৭ দিন নিখোঁজ ঝিনাইদহের দিনমজুর সামসুল শেখ