crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:৫৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খুলনায় ছেলেধরা ও বোরকা পার্টির আতঙ্ক!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৭, ২০১৯ ৫:০৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : খুলনার পাইকগাছায় ছেলেধরা ও বোরকা পার্টির আতঙ্কে শিশুদের ঘরের বাইরে যেতে দিচ্ছেন না অভিবাবকরা।উপজেলার বিভিন্ন অঞ্চলে রাতে অজ্ঞাত ব্যক্তিরা বোরকা পরে বেপরোয়া ঘোরাফেরা করছে বলে জানা গেছে।ফলে সর্বত্রই ছড়িয়ে পড়েছে আতঙ্ক । দুই দিনে পাইকগাছার বিভিন্ন অঞ্চল থেকে ৩ ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী ।

রোববার রাতে কপিলমুনি থেকে কামরান (৪০) নামে একযুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক কামরানের বাড়ি সিলেটে বলে তিনি জানান।

সোমবার রাতে গদাইপুর গ্রাম থেকে ৬০ বছরের এক বৃদ্ধ ও গোপালপুর মানিকতলা থেকে আনুমানিক ৫০ বছরের আরও এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ধৃত দুই ব্যক্তি নানা ভঙ্গিমায় কথা বলছে যেন কিছুই বোঝে না। যে কারণে সাধারণ মানুষের সন্দেহের সৃষ্টি হয়েছে। তাদের পরিচয়ও জানা সম্ভব হয় নি।।

পুলিশের দাবি আটক ৩ ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।

কপিলমুনির আজাদ, গদাইপুরের তরিকুল জানান, ধৃতরা রোহিঙ্গা হতে পারে। এ সব অজ্ঞাত ব্যক্তিদের আনাগোনায় ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। গ্রামের পিতা-মাতারা তাদের কোমলমতি শিশুদের ঘরবন্দি করে রেখেছে।

ওসি এমদাদুল হক শেখ বলেন, ৩ ব্যক্তিকে ছেলেধরা ও বোরকা পার্টি সন্দেহে জনগণ ধরে থানায় সোপর্দ করেছে। তারা মানসিক ভারসাম্যহীন। এলাকায় যা শোনা যাচ্ছে, তা সবই গুজব। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ র‌্যাব-৬’র জালে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

রংপুর সিটি মেয়রের দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

হোমনায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কোনো বাংলাদেশি থাকতে পারবে না

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

রংপুরের হারাগাছ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন

রংপুরের হারাগাছ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন

গোসাইরহাটে ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

কুষ্টিয়ার আবরার ফাহাদ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত

কালিগঞ্জে ২০১৮ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা গ্রহণ!