crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২০, ২০২০ ৯:০০ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২ টি গাঁজার গাছ, ১৭৫ গ্রাম গাঁজা এবং ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭  মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার, বিশেষ পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ ইমরান(২১), পিতা-লোকমান সর্দার, সাং-চিংড়ীখালী, থানা-মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-আল আকসা গলি, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ আলাউদ্দিন হোসেন মামুন(৩৮), পিতা-আব্দুল মালেক শেখ, সাং-শান্তিভাঙ্গা, থানা-মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-লাল হাসপাতালের পিছনে, রোড নং-২১৭, বাসা নং-এন/ই-২৯, থানা-খালিশপুর; ৩) মোঃ মনির হোসেন(৪২), পিতা-মৃতঃ আব্দুল মান্নান কাজী, সাং-হাড়িয়ার ঘোপ, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, এ/পি সাং-আটরা পালপাড়া, থানা-খানজাহান আলী; ৪) মোঃ মনিরুজ্জামান @মনি(৪২), পিতা-মোঃ হাতেম আলী গাজী, সাং-মাষ্টারপাড়া মসজিদ গলি, হোল্ডিং নং-১০, থানা-খুলনা সদর; ৫) মোঃ নাসির শিকদার(২৮), পিতা-মোঃ মোতাহার আলী শিকদার, সাং-দভদপিয়া, জিরোপয়েন্ট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে, ০৯ নং ওয়ার্ড, থানা-নলসিটি, জেলা-ঝালকাঠি, এ/পি সাং-পশ্চিম বানিয়াখামার, টিএসসি মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল; ৬) মোঃ ইমন হাওলাদার(২০), পিতা-মোঃ আঃ রহমান হাওলাদার, সাং-রিয়াবাজার মধ্যপাড়া, আমিরের গলি, থানা-লবণচরা এবং ৭) মোঃ সেলিম হোসেন মোল্লা(৪২), পিতা-মৃতঃ শওকত মোল্লা, সাং-মাত্তমডাঙ্গা, ডাক্তার বাড়ী, থানা-খানজাহান আলী, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০২ টি গাঁজার গাছ, ১৭৫ গ্রাম গাঁজা এবং ২২ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে মাদক ও বাল্যবিবাহমুক্ত জেলা গঠনের নিমিত্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে দুই প্রতিষ্ঠানের দন্ড

স্বাধীনতা পদকে ভূষিত হলেন সিরাজউদ্দিন আহমেদ

স্বাধীনতা পদকে ভূষিত হলেন সিরাজউদ্দিন আহমেদ

নীলফামারীতে পুলিশের সহায়তায় চিকিৎসা সেবা, সুস্থ প্রসূতি মা ও নবজাতক শিশু

পঞ্চগড়ে চিনিকল চালুর দাবিতে মানববন্ধন

আমরা রক্তপাতহীন একটি সুশৃঙ্খল নির্বাচন উপহার দিতে চাই : ডিসি কক্সবাজার

পুলিশের অভিযানে হাওর থেকে অ*পহৃত কিশোরী উদ্ধার, আতঙ্কে পরিবার

হোমনায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আ’লীগের প্রস্তুতিমূলক সভা

ময়মনসিংহ সদর পিআইও `র পূর্ণদিবস কর্মবিরতি পালন

ময়মনসিংহ সদর পিআইও `র পূর্ণদিবস কর্মবিরতি পালন

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড