
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহিদ বীর শরীফ ওসমান হাদী (রহ.)-এর রূহের মাগফেরাত কামনায় কিশোরগঞ্জে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে কিশোরগঞ্জবাসীর আয়োজনে এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার অর্ধশতাধিক মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা রাখেন নীলগঞ্জ মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা ইলিয়াস কাসেমী, মুফতি আব্দুল্লাহ সাদেক, তানভীর এনায়েত, সাইফ সিরাজ, কামরুল হাসান, মীর শহিদুল্লাহ ও হিসাম আবরারসহ অন্যান্য বক্তারা।
আলোচনায় বক্তারা শহিদ শরীফ ওসমান হাদী (রহ.)-এর ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
কোরআন খতম শেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা ইলিয়াস কাসেমী। অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনার দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জবাসীর আহ্বায়ক হামাদ ইসমাইল।
















