crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।
নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে কিশোরগঞ্জের গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় এ কর্মসূচিতে অংশ নিয়ে চালকদের বিভিন্ন ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

কর্মসূচিতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার বিষয়ে বিশেষভাবে সচেতন করা হয়। পাশাপাশি সড়কে চলাচলের সময় দায়িত্বশীল আচরণ, যানবাহন নিয়ন্ত্রণে সতর্কতা এবং নিজের ও অন্যের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর থানার ওসি মোঃ আবুল কালাম ভূঁইয়া, মালিক সমিতির সভাপতি মোঃ বাবুল মিয়া, সদস্য সচিব ও সাবেক লতিবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম এবং মালিক সমিতির সদস্য মোঃ জুসেফসহ সমিতির অন্যান্য সদস্যরা।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা কমাতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সবকিছু জলাঞ্জলি দিচ্ছে: মির্জা ফখরুল

গোবিন্দগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির পাশে দাঁড়ালেন পুলিশ

পটুয়াখালীতে স্ত্রীকে নকল সরবরাহ করার অভিযোগে পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

ঝিনাইদহ সদর হাসপাতালে ৩২ ডেঙ্গু রোগী, আশঙ্কাজনক দুই, ক্লিনিক গুলোতে রক্ত পরীক্ষার টাকা বেশি নেয়া হচ্ছে

দিনাজপুরে ১১৮৫ তম নিয়মিত কোর্সে ইমামদের প্রশিক্ষণে পুলিশ সুপার

৩০ আগস্ট নতুন করে ফাইজারের ১০ লাখ টিকা আসছে

রংপুর নগরীতে অসুস্থ গরুর গোস্ত বিক্রি

ডোমারে মরহুম মাওঃ মোখলেছুর রহমানের স্মরণ সভা

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অ’বৈধ রোহিঙ্গা শনাক্তকরণে কুমিল্লায় জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অ’বৈধ রোহিঙ্গা শনাক্তকরণে কুমিল্লায় জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

রংপুর এখন উচ্চ গতিতে এগিয়ে চলছে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী