crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফকির মাহবুবুল আলম এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মুজাহিদ বিল্লাহ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

নবনির্বাচিত জেলা সভাপতি ফকির মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক নুরুল হুদা। তিনি বলেন, ‘দায়িত্বপ্রাপ্তদের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যুব সমাজকে অনৈতিক ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।’

সভায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি কৃষিবিদ আবু নাছির ত্বহা। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাসান আল মামুনসহ বিভিন্ন থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের
নেতাকর্মীরা।

নবনির্বাচিত সভাপতি ফকির মাহবুবুল আলম মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার কামিল শ্রেণির শিক্ষার্থী। সেক্রেটারি মুজাহিদ বিল্লাহ গুরুদয়াল সরকারি কলেজ-এর গণিত বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জনগণই নির্ধারণ করবে সন্ত্রাস চায়, না শান্তি চায় : ইঞ্জিনিয়ার আবদুস সবুর

অবৈধভাবে ঝিনাইদহ সীমান্ত পারাপারের সময় ৫৮ বিজিবির হাতে ৯জন আটক

কিশোরগঞ্জে চলন্ত রিকশায় শিক্ষার্থীর গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু

লোডশেডিং সীমিত রাখতে এবং গ্যাস চুরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে: জ্বালানি উপদেষ্টা

মসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ইউসুফ আলীর যোগদান

ডোমারে ৭ আসামী গ্রেফতার

মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়ন হলো ঢাকাবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন: প্রধানমন্ত্রী

মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়ন হলো ঢাকাবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন: প্রধানমন্ত্রী

জোরপূর্বক বিয়ে দেওয়া ভিকারুননিসা’র মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালো পুলিশ

পঞ্চগড়ে অমরখানা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝিনাইদহে ২ দিন ব্যাপী তথ্য অধিকার মেলার উদ্বোধন