crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কাল ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফশিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১০, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এদিন সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে তফশিল। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার।

ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। দুই নির্বাচনের জন্য পৃথক রঙের দুটি ব্যালট দেওয়া হবে ভোটারদের। একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় এবার ইসিকে বাড়তি অনেক ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে।

তফশিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ওএমএস এর চাল বিক্রয় পরিদর্শনে ইউএনও শাহিনা শবনম

দেওয়ানগঞ্জে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মেরে বরখাস্ত হলেন পৌর মেয়র

জামালপুরে দেশব্যাপী ৪৮ ঘন্টা অ’বরোধের প্রথম দিনের কর্মসূচি পালন

দু’র্নীতির অভিযোগে কালিয়ার ইউএনও’র অপসারণ দাবি

ঝিনাইদহে এবার নুসরাত হত্যার প্রতিবাদে রাস্তায় নামলেন প্রতিবন্ধি শিশুরা

তেঁতুলিয়ায় ২ ট্রলির সংঘর্ষে পাথর শ্রমিক নিহত

ঝিনাইদহে ঘুর্ণিঝড় আম্পানে ২ লাখ ২৭ হাজার চাষি ক্ষতিগ্রস্ত!

ঝিনাইদহে লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারছেন না বাস ড্রাইভাররা

রংপুরের গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

মালুমঘাটে চলছে অবৈধ হোটেল ব্যবসা, বাড়ছে পতিতা ও ছিনতাই