crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনায় আরও ৫ জনের মৃত্যু,নতুন শনাক্ত ৪০৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১২, ২০২১ ৯:৫৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৪০৪ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

এর আগে সর্বশেষ করোনায় সবচেয়ে কম মৃত্যু হয়েছিল গত বছরের ৬ মে। সেদিন ৩ জন প্রাণ হারিয়েছিলেন। আর গত ২৯ জানুয়ারি ৭ জনের মৃত্যুর হয়েছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জনকে নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট ৮ হাজার ২৫৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ৪০৪ জন নিয়ে এ পর্যন্ত মোট ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।  এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন করোনামুক্ত হয়েছেন বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত

কোন প্রার্থীর মি’থ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না, কেউ বিভ্রান্ত হবেন না: সাবেক মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু

প্রতিষ্ঠিত হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ট্রেড ইউনিয়ন করার অধিকার

দেশে করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের রেকর্ড

ঈশ্বরদীতে গ্রেনেড হামলার আসামিদের দেশে এনে দ্রুত বিচার দাবি আওয়ামীলীগ নেতাদের

পাকুন্দিয়ায় ১০২’পিস ইয়াবাসহ আটক-৩

ডোমারে ইউপি নির্বাচনে আ’লীগের নৌকা প্রতিক পেলেন যারা

নীলফামারীতে ওয়ান টাচ আইটি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হোমনায় সাপের কা’মড়ে শিশুর মৃ’ত্যু

হোমনায় সাপের কা’মড়ে শিশুর মৃ’ত্যু

ডোমারে গাছের ফুল ছেঁড়ার অপরাধে শিশুকে পিটিয়ে আহত করলো প্রভাষক