crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনাকালে রিটেন মওকুফ ক‌রে ভাইবার মাধ্যমে আইনজীবী সনদ প্রদানের দাবিতে রংপুরে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১২, ২০২০ ১০:৪৫ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ্ খাঁন, জেলাপ্রতি‌নি‌ধি, রংপুর : করোনাকালে মানবিক বিবেচনায় সময়ক্ষেপণের রিটেন পরীক্ষা মওকুফ করে ভাইবার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবিতে আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ রংপুর বারের শিক্ষানবীশ আইনজীবীদের উদ্যোগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। এমসিকিউ উত্তীর্ণ শিক্ষানবীশ আইনজীবী পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন শিক্ষানবীশ আইনজীবী রাতুলুজ্জামান রাতুল,হাফিজার রহমান,শাহিনুর রহমান,সাগর তালুকদার,আব্দুল গফুর,রাশেদুল হক রাশেদ,ফেরদৌস ইসলাম,আরিফ হোসেন,শামসুন নাহার কুসুম, তাসমিন লাকি,পারুল আক্তার প্রমূখ। সংহতি জানিয়ে বক্তৃতা করেন শিক্ষানবীশ আইনজীবী নন্দিনী দাস ও স্বপন রায়।

এসময় বক্তারা বলেন, প্রতিবছর আইনজীবী তালিকাভুক্তির অন্ততপক্ষে একটি প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে ২০১৭ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের নির্দেশনা থাকার পরও নিয়মিত পরীক্ষা হয় নি। প্রায় ৩ বছর পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর আবারও ৮ মাস যাবত আইনজীবী তালিকাভুক্তির প্রক্রিয়াটি ঝুলে আছে। ফলে এমসিকিউ উত্তীর্ণ ১২৭৭৮ জন শিক্ষানবীশ আইনজীবী চরম অনিশ্চয়তায় মানবেতর দিনযাপন করছে। করোনা মহামারিকালে সময় ক্ষেপণের রিটেন পরীক্ষা মওকুফের দাবিতে দীর্ঘ‌ ১৩১ দিন যাবত শিক্ষানবীশ আইনজীবীরা আন্দোলন করছে। নিয়মিত পরীক্ষা হলে কখনোই রিটেন পরীক্ষা মওকুফের দাবি উত্থাপিত হতো না।

বক্তারা আরও বলেন,করোনাকালে এইচএসসি পরীক্ষার্থীদের অটোপ্রমোশনসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও প্রণোদনা প্রদান করা হলে শিক্ষানবীশ আইনজীবীদের একটি যৌক্তিক ও মানবিক দাবি কেন বাস্তবায়িত হবে না। আমরা তো তুমুল প্রতিযোগিতামূলক একটি এমসিকিউ পরীক্ষায় পাশ করেছি। যেহেতু করোনা মহামারিসহ বিভিন্ন কারণে দীর্ঘ ৮ মাসেও রিটেন পরীক্ষা অনু‌ষ্ঠিত হয়নি,তাই সময় ক্ষেপণের এই রিটেন পরীক্ষাটি মওকুফ করে একটি ভাইবা পরীক্ষার মাধ্যমে তালিকাভুক্তির দাবি করছি। আমরা বার কাউন্সিল কর্তৃপক্ষের কাছে বেতন চাই না,ভাতা চাই না, শুধু কর্মে প্রবেশের অনুমতি চাই। এই মানবিক চাওয়াটি বাস্তবায়নে আমাদের আর কতকাল অপেক্ষা করতে হবে? বক্তারা,অবিলম্বে সময় ক্ষেপণের রিটেন পরীক্ষা মওকুফ করে ভাইবার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে যুবলিগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

হোমনায় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ-উল-আযহা পালনের আহ্বান জানালেন ইউএনও রুমন দে

স্মৃতি হারানো যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল বেলপুকুর থানা

বিজিবি’র গাড়িতে আ’গুন, রসিক কাউন্সিলর রি’মাণ্ডে

বিজিবি’র গাড়িতে আ’গুন, রসিক কাউন্সিলর রি’মাণ্ডে

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) হাতে ৭৩ হাজার ৮ শত টাকা মূল্যমানের মাদক ও যৌন উত্তেজক সিরাপ আটক

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসের যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ করলেন সপ্রাবি শিক্ষক

ডোমারে আনছার আলী হসপিটাল অ্যাণ্ড ডায়াগনস্টিক সেণ্টারের উদ্বোধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রে’ফতার