crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কত দিনের মধ্যে নির্বাচন হবে এটা ঠিক করবে দেশের জনগণ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘কত দিনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন হবে, ১৬ মাস না ১৮ মাস পরে, এটা ঠিক করবে দেশের জনগণ।’

সোমবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বিশ্বনেতারা রাষ্ট্র মেরামতের বিষয়ে সমর্থন জানিয়েছে। এ অবস্থায় রাষ্ট্র সংস্কারে ৬টা কমিশনের কাজ শুরু হয়েছে। তবে পুরোদমে সংস্কার শুরুর আগে উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেকদফা আলোচনা করবেন।’

এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেও আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে কিনা সে বিষয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

১৮ মাসের মধ্যে নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান নিজের মতামত জানিয়েছেন। কত মাস লাগবে সেটা নির্ধারণ করবে জনগণ।’

এছাড়া বিশ্ব নেতারা টাইম ফ্রেম জানতে চাননি উল্লেখ করে তিনি বলেন, ‘কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক ঐক্যমত এবং জনগণসহ সব স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা ও মতামত নিয়েই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে গম ক্ষেত থেকে নারীর ম’রদেহ উদ্ধার

পঞ্চগড়ে গম ক্ষেত থেকে নারীর ম’রদেহ উদ্ধার

ঝিনাইদহের ৬টি উপজেলায় থামছে না মাদক ব্যবসা

ঝিনাইগাতীতে স্বস্তি ফিরেছে সবজির বাজারে 

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

নির্বাচনে নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করবে আইন-শৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মিষ্টি দোকানী ও ১ ক্লিনিক মালিককের ২ লক্ষ টাকা অর্থদণ্ড

রংপুর মেডিক্যালে ভর্তি হওয়া চীনফেরত শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাসের লক্ষণ নেই

নাসিরনগরে সুফলভোগীদের মাঝে বিনামূল্যে ঘরসহ হাঁস বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

শেখ কামালের নীতি ও আদর্শ অনুসরণ করে যুব সমাজ আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদাকে সমুন্নত করবে : প্রধানমন্ত্রী

শেখ কামালের নীতি ও আদর্শ অনুসরণ করে যুব সমাজ আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদাকে সমুন্নত করবে : প্রধানমন্ত্রী