crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কচুয়ায় মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ মিছিলে হামলা, আহত ১৫

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১১, ২০২০ ৯:০৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এঁর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানা গেছে, শিলাস্থান, নিন্দপুর, টেলি, পেয়ারীখোলা গ্রামের মুসল্লিদের আয়োজনে হজরত মুহাম্মদ (সা.)-এঁর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ মিছিলটি শিলাস্থন থেকে মাঝিগাছা যাওয়ার সময় পেছনে থাকা সিএনজিকে সাইড দিতে বিলম্ব হওয়ায় সিএনজির যাত্রীরা মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মিছিলটি মাঝিগাছা ঈদগাহের কাছে গেলে সিএনজির যাত্রীরা মাঝিগাছা গ্রামের ১০-১৫ জন উচ্ছৃঙ্খল যুবককে সঙ্গে নিয়ে লাঠিসোটা দিয়ে মিছিলকারীদের এলোপাতাড়ি মারধর করে। এ সময় সিএনজির নারী যাত্রীসহ মিছিলে অংশগ্রহণকারী ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে শিলাস্থান গ্রামের ইমান হোসেন, রবিউল্লাহ, জহির হোসেন, কাজী মামুন, জাকির হোসেন, হাফেজ হানিফ, আবুল কাশেম, নিন্দপুর জামে মসজিদের খতিব হাফেজ আ. মোতালেব, বোরহান মুন্সি, পিয়ারা খোলা গ্রামের হুমায়ন কবির কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, মতলব আইসিডিডিআরবি থেকে রোগী নিয়ে মাঝিগাছা বাড়িতে ফেরার সময়ে মিছিলের সামনে পড়লে মিছিলকারীরা সাইড না দিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জানান, হামলার বিষয়ে জানতে পেরে কচুয়া থানার ওসিকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা অবনতি যেন না ঘটে সেভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বোদা উপজেলায় ট্রাক্টর ও নছিমনের সংঘর্ষে নিহত ১

কোনো কমাণ্ডার পূজা ডিউটিতে ঘুষ নিলে কঠোর শাস্তি: শৈলকুপায় কমান্ড্যান্ট আসিফ ইকবাল

হোমনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে  মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হোমনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক ও বাল্যবিবাহ মুক্তকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

ঢাকা ও কুমিল্লায় নতুন পুলিশ সুপারের পদায়ন

উজিরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

সারাদেশে গত  ভর্তি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১২

ডোমারে বিদেশ নেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলো ২ প্রতারক

খুটাখালীতে বন মোরগ ধরার দায়ে শফিক আটক

খুটাখালীতে বন মোরগ ধরার দায়ে শফিক আটক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার