crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৮, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন ,মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে ।

শিক্ষামন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করবেন।  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধনের দিন পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর শিক্ষার্থীরা ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এর আগে ২৭ ডিসেম্বর ফল প্রকাশের তারিখ ধরে নিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড।  প্রধানমন্ত্রীর বিদেশ সফর ২৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করায় ৩০ ডিসেম্বর ফল প্রকাশের জন্য প্রস্তুতি নিয়েছে বোর্ড।

আগামী ২ মার্চ একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে। এর আগে এবার এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে আবেদন নিয়ে ভর্তি করা হবে। আবেদন নেওয়ার কাজটি শুরু হবে ৫ জানুয়ারি।

নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরুর আগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ জানিয়েছিলেন, এ মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় জুগিয়া স্ত্রীকে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ১৪ বাংলাদেশি আটক

হোমনায় ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার অনিুষ্ঠিত

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের স্ত্রীর দেহে করোনা শনাক্ত

পঞ্চগড়ে ৩৪টি কেন্দ্রে এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শুরু

রংপুর জেলাপ্রশাসনের সহায়তায় ফেরত পেল বাবার বিক্রি করে দেওয়া নবজাতক শিশু সন্তান

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত সৈনিক বহুমুখী কল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ

হোমনায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা