crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এনসিসির প্রস্তাব থেকে সরে এলো ঐকমত্য কমিশন: ড. আলী রীয়াজ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৫, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) প্রস্তাব থেকে সরে এসেছে। এর পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’র প্রস্তাব করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ এ কথা জানিয়েছেন।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় তিনি এ কথা জানান।

ড. আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়েই এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে। পরিবর্তন আনা হয়েছে নতুন প্রস্তাবিত কমিটির কাঠামোতেও। এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি থাকার যে প্রস্তাব করা হয়েছিল, নতুন প্রস্তাবিত কমিটিতে তারা থাকবেন না। উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকার এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। অ্যাটর্নি জেনারেল ও তিন বাহিনীর প্রধানের নিয়োগ এই কমিটির অন্তর্ভুক্ত হবে না।’

তিনি বলেন, ‘সাত সদস্যবিশিষ্ট হবে এই কমিটি, যেখানে সভাপতি থাকবেন নিম্নকক্ষের স্পিকার।’

প্রস্তাবিত কমিটিতে থাকবেন-প্রধানমন্ত্রী, স্পিকার (নিম্নকক্ষ), স্পিকার (উচ্চকক্ষ), বিরোধীদলীয় নেতা, প্রধান বিরোধী দল ছাড়া অন্যান্য বিরোধী দলগুলোর একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি (আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন), প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। সভাপতিত্ব করবেন নিম্নকক্ষের স্পিকার।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে মহামারি আকারে বাড়ছে প্রতারণা, অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেনা ভুক্তভোগীরা !

নাসিরনগরে কোভিড-১৯ টিকা নিতে সচেতনতামূলক র‌্যালি, এমপি‘র টিকা গ্রহণ

নাসিরনগরে কোভিড-১৯ টিকা নিতে সচেতনতামূলক র‌্যালি, এমপি‘র টিকা গ্রহণ

বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দিঘলিয়া প্রেসক্লাবের  সভা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা:দক কারবারি গ্রে’ফতার

নীলফামারীতে হোম কোয়ারেন্টাইন ২২৫ থেকে কমে ১৯৬জন

তিস্তার পানি বিপদ সীমার নিচে, বাঁধে ভাঙন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে ভিডিওবার্তা দিলেন প্রধান উপদেষ্টা

ঝিনাইদহে নো মাস্ক-নো সার্ভিস শর্তে মসজিদ, মন্দির, উপাসনালয়ে মাস্কের ব্যবহার নিশ্চিতে প্রচার চালাতে হবে

কচুয়ায় হাফেজ এনামুল হত্যা মামলার ২ নং আসামী গ্রেফতার