crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

একনেকে অনুমোদন পেলো ২২ প্রকল্প

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৩, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ২২টি প্রকল্প অনুমোদিত হয়েছে, যার মোট বাজেট ধরা হয়েছে ৪৬,৪১৯ কোটি টাকা। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে ১৪টি নতুন প্রকল্প, ৫টি সংশোধিত প্রকল্প এবং ৩টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প রয়েছে।

মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩০,৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ১,৬৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪,২৪৭ কোটি টাকা আসবে।

অনুমোদিত প্রকল্পসমুহ:

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (৩টি প্রকল্প):

কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক (জেড-১০৪০) উন্নয়ন প্রকল্প।
দিনাজপুর সড়ক বিভাগাধীন হিলি (স্থলবন্দর)-ডুগডুগি ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক (এন-৫২১) এবং সংশ্লিষ্ট ৩টি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও ড্রেন নির্মাণ (১ম সংশোধিত)।
ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ ও সার্ভিস লেন নির্মাণের ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প (১ম সংশোধিত)।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় (১টি প্রকল্প):

নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জন্য ৮টি ১৫ তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ (২য় সংশোধিত)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (৫টি প্রকল্প):
ঢাকা ওয়াসা প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপন।
সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহ (২য় সংশোধিত)।
জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন।
পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।
সিলেট বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ।

প্রতিরক্ষা মন্ত্রণালয় (২টি প্রকল্প):

মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েন্টের অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত)।
সাভারে আর্মি ইনস্টিটিউট অফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন উন্নয়ন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (১টি প্রকল্প):
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকীকরণ ও সম্প্রসারণ।
সমাজকল্যাণ মন্ত্রণালয় (১টি প্রকল্প):

দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, কোনাবাড়ি, গাজীপুর (১ম সংশোধিত)।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (১টি প্রকল্প):

ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চের শিক্ষা ও গবেষণা সক্ষমতা বৃদ্ধি।

শিক্ষা মন্ত্রণালয় (২টি প্রকল্প):

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস উন্নয়ন (৩য় সংশোধিত)।
পানি সম্পদ মন্ত্রণালয় (৪টি প্রকল্প):

রাঙ্গামাটি পার্বত্য জেলার কর্ণফুলী ও সংযুক্ত নদীর টেকসই পানি ব্যবস্থাপনা।
গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন।
সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা (১ম পর্যায়)।
দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বৃদ্ধি (উপাদান-১, বাপাউবো অংশ) (প্রস্তাবিত দ্বিতীয় সংশোধন)।
কৃষি মন্ত্রণালয় (১টি প্রকল্প):

বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন।

ধর্ম মন্ত্রণালয় (১টি প্রকল্প):

দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ (২য় পর্যায়)।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্যের মতবিনিময় সভা

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্যের মতবিনিময় সভা

‘ এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি , নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’ঃ কবির ভাষায় শেখ হাসিনা

পুঠিয়ায় হ’ত্যা মামলায় বাবা-মা ও ভাইসহ আটক ৩

পুঠিয়ায় হ’ত্যা মামলায় বাবা-মা ও ভাইসহ আটক ৩

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও চাটমোহর পৌর শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

“ম্যাব বগুড়া অঞ্চল”-এর নেতা নির্বাচিত হলেন রোকসানা পারভীন

১৩৫৯৯ শূন্যপদে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেবে এনটিআরসিএ, বিজ্ঞপ্তি প্রকাশ

নাসিরনগরে ফিন্যান্সিয়াল এসোসিয়েটদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নওগাঁর ইসরাফিল আলম এমপি’র মৃত্যুতে শোক প্রকাশ

ঝিনাইদহে ইজিবাইক থেকে হাইড্রলিক হর্ণসহ এলইডি লাইট অপসারণে জেলা ট্রাফিক পুলিশের অভিযান