crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৪, ২০১৯ ৯:০৯ পূর্বাহ্ণ

 পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা।

গতকাল বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৪টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়া (২৩) ওই ইউনিয়নের আজ্জলতলা গ্রামের আশরাফুলের মেয়ে। তিনি পাবনা এডওয়ার্ড কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। আহত তার বাবাকে পাবনা জেনারেল  হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আশরাফুল ও তার মেয়ে পিয়া মোটরসাইকেলে নিজের বাড়ি যাচ্ছিলেন। বাঁশেরবাদা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিয়া নিহত ও আশরাফুল আহত হন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, চালককে আটক করা যায়নি তবে চেষ্টা চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এলপি গ্যাসের দাম বাড়ল

গু’ম,খু’ন ও হা’মলা-মা’মলা করে আন্দোলন থামানো যাবে না : ইঞ্জি. এমএ মতিন খান

হোমনায় অপরাধ নিয়ন্ত্রণ সভায় বেস্ট অফিসারদের সম্মাননা ক্রেস্ট প্রদান

আগামীতে যারাই ফ্যাসিস্ট ও স্বৈ*রাচারী আচরণ করবে তাদের পরিণতিও শেখ হাসিনার মতই হবে: বিএফইউজের সভাপতি

কালীগঞ্জে অভিনব কায়দায় প্রতারণা, স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়েছে ভাড়াটিয়া দম্পতি

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পঞ্চগড়ে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের প্রতিবাদ

দিনাজপুরে আর্ন্তজাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ পালিত

সম্প্রসারণ কিংবা নতুন রাস্তা করতে গিয়ে গরিবের ঘরবাড়ি কিছুতেই ভাঙা যাবে না : প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার মাদক ব্যাবসায়ীসহ ৩ মাদক ব্যবসায়ী ঝিনাইদহ র‌্যাব-৬’র জালে আটক

শারীরিক প্রতিবন্ধী আকলিমাকে চাকরি দিলেন জামালপুর পৌরসভার মেয়র

শারীরিক প্রতিবন্ধী আকলিমাকে চাকরি দিলেন জামালপুর পৌরসভার মেয়র