crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইসলাম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখতে হবে- বললেন, মমতা ব্যানার্জি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৬, ২০১৯ ৪:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । ধর্ম নিয়ে কোনো ধরনের ভাগাভাগি চলবে না। মঙ্গলবার বালুরঘাট আসনের প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে পশ্চিমবঙ্গের ইটাহারে এক নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি।

মমতা ব্যানার্জি বলেন, ‘দেশকে রক্ষা করতে গেলে দিল্লির সরকার বদলে দিন৷ তৃণমূলকে ভোট দিন। কারণ বিজেপি বলছে, তারা বাংলাতেও নাগরিকত্ব বিল করবে। এটা কী জানেন? পাঁচ বছরের জন্য আপনাকে বিদেশী করে দেবে৷ তারপর কী গ্যারান্টি আছে যে আপনি নাগরিকত্ব ফিরে পাবেন।’

তিনি আরো বলেন, ‘তারা দাবি করছে, এনআরসি করবে। আমি তাদেরকে বলছি আগে এন টা ছুঁয়ে দেখ, তারপর আরসি করবে।’ জনসভায় মমতা তৃণমূল সরকারের কাজের খতিয়ান ও উন্নয়ন তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের সমালোচনা করেন।

মুসলমানদের ব্যাপারে তিনি স্পষ্টভাষায় বলেন, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম এটা মাথায় রাখতে হবে। ধর্মের নামে কোনো ভাগাভাগি চলবে না। হিন্দু, ইসলাম, শিখ, বৌদ্ধ, জৈন ধর্ম থাকবে, তবেই তো দেশ। নিজের জীবন বাজি রাখতে রাজি, কিন্তু ভাগাভাগি চলবে না। কারণ বাংলার সংস্কৃতি এটা নয়। 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ভারতে মহানবি (স.)কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে মনোহরগঞ্জে বি’ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ভারতে মহানবি (স.)কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে মনোহরগঞ্জে বি’ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সারা দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১০

‘আমাকে কেউ অপহরণ করেনি’ আমি আমার স্বামীর কাছে আছি: এমপি কন্যা সোহেলী

জলঢাকা পৌরসভা নির্বাচন: আ.লীগের বিদ্রোহী প্রার্থী বাবলু বিজয়ী, নৌকা প্রতীক পেল মাত্র ৭৬৫ ভোট

বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের বর্ধনশীল পাঁচটি অর্থনীতির একটি: প্রধানমন্ত্রী

বনভূমিতে নেই বনায়ন,গড়ে উঠেছে অর্ধশতাধিক পানের বুরুজ

কেএমপি’র অভিযানে মা-দ-ক-স-হ গ্রেফতার ৭

পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের সং*ঘর্ষে তিন জন নি*হত