crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইভিএম ভোট ডাকাতির মেশিন বললেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৯, ২০১৯ ৪:২৮ অপরাহ্ণ


ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) হচ্ছে ভোট ডাকাতির মেশিন। ‘বিতর্কিত’ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সাম্প্রতিক বক্তব্যে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, নির্বাচনের আগের রাতে ব্যালেট বাক্স ভর্তি করে, ভোট ডাকাতির মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে। তাই তার মতে ইভিএমই একমাত্র সমাধান নির্বাচনের আগের রাতের ব্যালট বক্স ভর্তি করার সহজ উপায়।

শনিবার সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে ডা. শাহাদাত এ কথা বলেন।

তিনি আরও বলেন, ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখের বিতর্কিত নির্বাচন কমিশন যে ৬টি সংসদীয় আসনে ইভিএম ব্যবহার করেছে এর মধ্যে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের আমি প্রার্থী ছিলাম। কেন্দ্রে ব্যবহৃত ভোটিং মেশিনে ভোটাররা তাদের ভোট ভেরিফাই করতে পারেন নি। কারণ এসব মেশিনে ‘ভোটার ভেরিফাইএবল পেপার অডিট ট্রায়াল’ বা ভিভিপিএটি সিস্টেম নেই। এছাড়া ইভিএমগুলো হ্যাকিং প্রুফ নয়।ফলে সহজেই হ্যাক করে ভোটের ফলাফল পাল্টে দেয়া সম্ভব। দেশের শিক্ষার হার ম্যাক্সিমাম না হওয়ার কারণে ইভিএমে ভোট দিতে গিয়ে নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের মাধ্যমে প্রতারিত হওয়ার আশঙ্কাই বেশি। তাদের ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ ভোট প্রদানের অতিরিক্ত সুযোগ থাকার কারণে সরকারি দল অগ্রিম ৫০ শতাংশ ভোট কারচুপি করার সুযোগ পেয়ে গেছে।বাকি ৫০ শতাংশ ভোট জনগণের জন্য যেটা রাখা হয়েছিল দেখা গেছে, ভোটের এক মাস আগে থেকেই আমার নির্বাচন কেন্দ্রে যেসব নেতাকর্মী কাজ করার কথা ছিল তাদেরকে নিয়মিত পুলিশ গায়েবি মামলা দিয়ে গ্রেফতার করা শুরু করে।

চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের প্রায় ৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার এমনকি আমাকেও নির্বাচনের আগে গ্রেফতার করে ৩ মাস কারান্তরীণ রাখা হলো।

সূত্র: দৈনিক যুগান্তর

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বিল সাবমিট নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের মাউশির নির্দেশ

বিএনপি-জামায়াত নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় : ইঞ্জি. আবদুস সবুর

দাউদকান্দিতে নকল সরবরাহের দায়ে দুই মাদ্রাসা শিক্ষক আটক

জনগণের টাকায় বড় হয়েছি, তাই তাদের প্রতি দায়িত্ব রয়েছে: নতুন শিক্ষা উপদেষ্টা

শৈলকুপায় ত্রাণের দাবিতে কর্মহীন নারী- পুরষের অবস্থান কর্মসূচি!

আসতাগফিরুল্লাহর আমল

আসতাগফিরুল্লাহর আমল

ডিমলায় ভারতীয় ৬৭ টি গরুসহ আটক ২

ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ১৪ বাংলাদেশি আটক

সারা দেশে করোনায় আরও ১৮ মৃত্যু, নতুন শনাক্ত ৬০২

ডুলাহাজারায় বিটে পাকা দালান নির্মাণের হিড়িক