crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আশুলিয়ায় পরিবহণে চাঁ*দাবাজি, গ্রেফতার ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৬, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সাভারের আশুলিয়ায় বাস কাউন্টারে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) ভোর রাতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- পাবনা জেলার চাটমোহর থানার হরিপুর মমিনপাড়া এলাকার মৃত রমজান কারীর ছেলে সজিব হোসেন (৩৫), নাটোর জেলার সদর থানার কানাইখারী এলাকার মৃত আ. রহিমের ছেলে আব্দুল আওয়াল (৫০) এবং বরিশাল জেলার কাজিরহাট থানার চর খাজুইরা এলাকার কবির মাতুব্বরের ছেলে মিরাজ মাতুব্বর (৩০)। তারা আশুলিয়ার পলাশবাড়ীসহ বিভিন্ন এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, ‘শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যাণ্ড এলাকায় অভিযান চালিয়ে চাঁ*দাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকের রোগ মুক্তির কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

নাসিরনগরে নির্বাচনী আচরণবিধি ‘লঙ্ঘনের’ দায়ে ১৯ প্রার্থীর লক্ষাধিক টাকা জরিমানা

মালুমঘাটে পাকা ধান কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

হোমনায় ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত

মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জন আটক

হোসেনপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রভাষক লা*ঞ্ছনার অভিযোগে মানববন্ধন

হোমনায় দুঃস্থ ও অতিদরিদ্রদের মাঝে ভিজিএফে এর চাল বিতরণ

কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে ৭দোকান ভস্মীভূত, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে অ’স্ত্রসহ গ্রেফতার-১