crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আমের ‘ঢলতা’ প্রথা বাতিলের দাবিতে বানেশ্বরে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৪, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।

রাজশাহীর ঐতিহ্যবাহী বানেশ্বর আমহাটে আবারও উচ্চারিত হল আমচাষি ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি। আমের তথাকথিত ‘ঢলতা’ প্রথা বাতিল, উৎপাদকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত এবং রাজশাহীতে একটি আধুনিক আম প্রসেসিং সেন্টার স্থাপনের দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত পুঠিয়া উপজেলার বানেশ্বর আমহাটের সামনে চারঘাট সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আমচাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রায় ১৫ থেকে ২০ জনের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন আমের ভ্যালু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম।

বক্তারা বলেন, আম বিপণনে প্রচলিত ‘ঢলতা’ প্রথার কারণে কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই প্রথা বাতিল করে স্বচ্ছ বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং আমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বক্তারা আরও বলেন, রাজশাহী অঞ্চলে প্রতি মৌসুমে বিপুল পরিমাণ আম উৎপাদিত হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কৃষকদের লোকসান গুনতে হয়। তাই দ্রুত একটি আধুনিক আম প্রসেসিং সেন্টার স্থাপনের দাবি জানান তারা।

মানববন্ধন থেকে জানানো হয়, এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই রাজশাহীর বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত কর্মসূচিটি দুপুর ১২টার দিকে শেষ হয়। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দৈনিক ক্রাইম পেট্রোল ২৪. কম এর পক্ষ থেকে সকলকে জানাই ইদ-উল-ফিতরের শুভেচ্ছা

চকরিয়ায় আমন ধানের জমিতে পোকামাকড়ের উপস্থিতি নির্ণয়ে ‘আলোকফাঁদ’ স্থাপন

আলমডাঙ্গায় আ’লীগ নেতা ঠান্ডুর মৃত্যুতে মিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের শোক প্রকাশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

কালীগঞ্জে পিতা হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন কারাদন্ড

কেএমপি’র অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহের মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর গ্রেফতার

পঞ্চগড়ে ৪০ মণের ‘যুবরাজ’কে দেখতে স্থানীয়দের ভিড়

হোমনায় আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটি গঠন

ভৈরবে ‘মাদক সম্রাট’ উমান মিয়া গ্রেফতার