crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৯, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত ভারতেই থাকছেন। তবে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন না। এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন।

আজ শুক্রবার (৯ আগস্ট২০২৪খ্রি.) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন’র সহযোগী সংস্থা নিউজ-১৮ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই প্রতিবেদনকে এক্সক্লুসিভ বলে দাবি করে নিউজ-১৮।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা জানতে পেরেছি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল, শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন।

ভারতীয় কর্তৃপক্ষের বরাতে নিউজ-১৮ বলেছে, ‘হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন। কারণ, আমাদের (ভারতের) কোনো শরণার্থী বা সাহায্যপ্রার্থীর আইন নেই।’

নিউজ-১৮-এর সাংবাদিক জানিয়েছেন, ‘যুক্তরাজ্যে হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন, সেটি আপাতত বাতিল করা হয়েছে। কারণ, যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রও তার ভিসা বাতিল করেছে। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের উপর ইউরোপের অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে। তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে যে, যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যত পরিকল্পনা ঠিক না করছেন, ততদিন তিনি ভারতেই অবস্থান করতে পারবেন।’

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, হাসিনার অন্য কোনো নিরাপদ দেশে যাওয়ার চেষ্টা এখন কাজে দিচ্ছে না। ফলে তিনি আপাতত ভারতেই থাকছেন।

প্রসঙ্গত, হাসিনা সরকারের বিরুদ্ধে দেশজুড়ে সহিংস বিক্ষোভের মুখে গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য হন। এরপর থেকে সেখানে অবস্থান করছিলেন তিনি। শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও আছেন। যুক্তরাজ্যে তাদের পরিবারের সদস্যরা থাকেন। সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানা যায়। এছাড়া যুক্তরাজ্যে যাওয়ার জন্য শেখ হাসিনার ভিসাও নেই।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে নাসিরনগরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ওয়ারেণ্টভুক্ত ১৩ মামলার আসামী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!

গাইবান্ধার মহিমাগঞ্জ ইউপি’ র উপ নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতা চেয়ারম্যান পদে নির্বাচিত

গাইবান্ধার মহিমাগঞ্জ ইউপি’ র উপ নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতা চেয়ারম্যান পদে নির্বাচিত

জলঢাকায় বেগম রোকেয়া দিবসে ৩ জয়িতাকে সংবর্ধনা

দৌলতপুরে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী পেলেন ২ ভোট আর ৪ ভোট !

রংপুরে বাইক চুরির সময় গণপিটুনির শিকার যুবককে পুলিশে সোপর্দ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে ডিপিএম কে অফিস ছেড়ে যেতে হু’মকি : থানায় জিডি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে ডিপিএম কে অফিস ছেড়ে যেতে হু’মকি : থানায় জিডি

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন