crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অতিরিক্ত খাজনা নেওয়ায় বানেশ্বরে ইজারাদারের জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৪, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ

 

পুঠিয়া, রাজশাহী প্রতিনিধি।।
অতিরিক্ত খাজনা আদায়ের কারণে রাজশাহীর বৃহত্তম বানেশ্বর হাটে ইজারাদারকে জরিমানা করেছেন পুঠিয়া উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১২ টা হতে ২টা পর্যন্ত পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। একজন ছাগল বিক্রেতার নিকট হতে জোরপূর্বক ১৫০ টাকার খাজনা ৫০০ টাকা আদায়ের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বানেশ্বর হাট ইজারাদার জাহাঙ্গীরতে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অভিযান চলাকালীন মুদি দোকানের মূল্য তালিকা যথাযথভাবে হালনাগাদকরণ,ব্যবসায়ীদের দ্রব্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

এসব বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, ‘আমাদের এই বাজার মনিটরিং ব্যবস্থা চলমান থাকবে এবং বাজারে কোনো প্রকার অনিয়ম ও ক্রেতাদের থেকে অতিরিক্ত মূল্যে কোনোকিছু বিক্রয়ের অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কোটচাঁদপুরের ৭ মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডোমারে অর্পন, বন্ধন ও প্রদীপ শিখা যুব সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জ খাদ্যগুদামে মহাজালিয়াতি, ওসিএলএসডি কৃষি কর্মকর্তা ও ব্যাংক ম্যানেজারের যোগসাজসে অস্তিত্বহীন কৃষকের নামে ধান ক্রয়ের অভিযোগ

অসুস্থ সাংবাদিক আব্দুল মজিদকে হাসপাতালে দেখতে গেলেন সাংবাদিক নেতৃবৃন্দ

ডোমার পৌর সভার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠিত

সয়াবিন পরিহার করে সরিষাতে ফিরে আসতে হবে : করিমগঞ্জে কৃষিকর্মকর্তা

সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত

পঞ্চগড়ে চুরি হওয়া গরু উদ্ধার করলো পুলিশ

সুন্দরগঞ্জে সিটি ব্যাংকের ১৯৪ তম শাখা( এজেন্ট ব্যাংকিং) এর উদ্বোধন

সুন্দরগঞ্জে সিটি ব্যাংকের ১৯৪ তম শাখা( এজেন্ট ব্যাংকিং) এর উদ্বোধন

ডোমারে জোড়াবাড়ী ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা