crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে প্রতিবন্ধী ভিখারিনীর সম্পত্তি আত্মসাতের প্রচেষ্টাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও ডিআইজি বরাবর স্মারকলিপি পেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৮, ২০১৯ ২:১৩ অপরাহ্ণ

মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর :
প্রতিবন্ধী ভিখারিনী নুরজাহানের পৈত্রিক সম্পত্তি আত্মসাতের প্রচেষ্টাকারী রংপুর সদর থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম ও ২ নং হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনের বিচারের দাবিতে আজ  ৮ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় রংপুর নগরীতে বিক্ষোভ-সমাবেশ ও ডিআইজি রংপুর রেঞ্জ বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
কাচারীবাজার চত্বরে ১ নং মমিনপুর ইউনিয়নের বাসিন্দা স্বপন মিয়ার সভাপতিত্বে ও ১১ নং ওয়ার্ডের বিন্নাটাড়ী এলাকার স্বপন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক ও সাবেক ছাত্রনেতা পলাশ কান্তি নাগ।
সমাবেশে বক্তব্য রাখেন প্রতিবন্ধী ভিখারিনী নুরজাহান বেগম, আঃ মজিদ, আলতাব হোসেন, নাজিরুল ইসলাম, নজরুল ইসলাম, আজাদ হোসেন,স্বপন মিয়া প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়- রংপুর সদর উপজেলার দক্ষিণ মমিনপুর এলাকার প্রতিবন্ধী ভিখারিনী নুরজাহান ও অংশীদারদের ২ একর ৪৮ শতক সম্পত্তি রংপুর সদর থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান প্রশাসনিক ক্ষমতা,অর্থ ও পেশী শক্তির জোরে গ্রাস করার পাঁয়তারা করছে। উক্ত সম্পত্তি নিয়ে ৫ টি মোকাদ্দমা দেওয়ানী আদালতে চলমান রয়েছে। তথাপি  কথিত মালিকের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে উক্ত সম্পত্তি নিজ নামে বায়না দলিল করে ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন।
এদিকে রংপুর সদর থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম কৌশলগত কারণে বায়না দলিলে নিজেকে অন্তর্ভুক্ত না করলেও তার মদদে ও সহযোগিতায় এই সম্পত্তি আত্মসাতের আয়োজন চলছে। এমনকি গুন্ডা বাহিনী দিয়ে ওই জমি থেকে বালু উত্তোলনের কাজও শুরু করে যা পরবর্তীতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হয়।
অসহায় এই পরিবারের লোকজন সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলার হুমকি নিয়ে আতংকে দিনযাপন করছে। প্রতিবন্ধী ভিখারিনী ও তাদের অংশীদাররা এই সম্পত্তি উদ্ধারে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলেও  কোথাও কোনো   প্রতিকার পায়নি।
ফলে এ স্মারকলিপির মাধমে প্রতিবন্ধী ভিখারিনীর সম্পত্তি উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ, ওসি এবিএম সাজেদুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনের অপসারণসহ উপযুক্ত বিচারের দাবি জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কোটচাঁদপুরে কমিউনিটি মেডিকেল অফিসার দিচ্ছেন চোখের চিকিৎসা, করছেন চোখের অপরেশন!

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য আটক

ঝিনাইদহে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ প্রদান

শেখ হাসিনা বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৩৯তম

ঝিনাইদহে ডিবি’র পৃথক অভিযানে দুই মোটরসাইকেল চোর ও ৭২ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

রংপুরে স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠায় যুবমঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ভালুকা সরকারি কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন

ভালুকা সরকারি কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন

স*ন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারে সহযোগিতা করুন: উপদেষ্টা মাহফুজ

ডিমলায় তিন ইউনিয়নের নির্বাচনে ১৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা