crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় সেলিমা আহমাদ এমপি’র উদ্যোগে আলোকিত গ্রামীণ জনপদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৬, ২০১৯ ৩:৪৪ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
“গ্রাম হবে শহর,আসছে আলোর প্রহর” এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ -এর উদ্যোগে হোমনা উপজেলার প্রত্যন্ত এলাকায় স্থাপন করা হয়েছে সৌরবিদ্যুৎ চালিত সড়কবাতি। রাতের বেলায় সোলার লাইটের আলোয় আলোকিত হচ্ছে উপজেলার গ্রামীণ জনপদ। দৃষ্টিনন্দন এ সৌরবাতি শোভা বৃদ্ধি করেছে বাজার , রাস্তার মোড় ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলোর। ফলে হোমনায় তুলনামূলকভাবে চুরি,ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা অনেকটাই কমে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় মনোনীত সোলারেন কোম্পানী ২০১৮-১৯ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় উপজেলার একটি পৌর সভা ও ৯টি ইউনিয়নের হাট- বাজার, হাসপাতাল-ক্লিনিক,গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন রাস্তার মোড়,শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে এ সোলারবাতি বসানো হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নাহিদ আহাম্মেদ জাকির জানান, স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ -এর পরামর্শে টিআর-কাবিটা প্রকল্পের আওতায় উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১০ কোটি ৪৩ লাখ ৯ হাজার ৮০ টাকা ব্যয়ে ৩৪৯টি হোমসোলার ও ৮৪ টি পয়েন্টে সৌর বিদ্যুত চালিত স্ট্রিট লাইট লাগানো হয়েছে। উপজেলার প্রতিটি বাজার, গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন রাস্তার মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে বিভিন্ন পয়েন্টে স্টিলের পোলে বিশেষ ধরণের সোলার বাতি বসানো প্রক্রিয়াধীন আছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন যেখানে মানুষের চলাচল রয়েছে এ রকম গুরুত্বপূর্ণ স্থানে স্টীলের বিশেষ ধরনের সোলার পোলে সৌর বিদ্যুতের এ সড়কবাতি বসানো হয়েছে। প্রকল্পটি আরো বাড়ানোর প্রক্রিয়া চলছে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিলেন আইজিপি

পঞ্চগড়ে বিয়ে ভাঙতে গিয়ে প্রেমিক আটক

দিনাজপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

লামায় বুনোহাতির আক্রমণে এক নারী শ্রমিকের মৃত্যূ

কোনো ফোনালাপ নয়, খালেদা জিয়ার মুক্তি আদালতের ব্যাপার, আওয়ামীলীগের নয়ঃ জাহাঙ্গীর কবির নানক

পঞ্চগড়ে ইউপি সদস্যসহ ৪ জুয়ারি আটক

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

রংপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফ্রিং

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার