crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে ৪৫ টাকায় টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৭, ২০১৯ ২:৪৮ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি:
জামালপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ -টিসিবি’র মাধ্যমে (ন্যায্যমূল্যে) প্রতি কেজি ৪৫ টাকা মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে । বুধবার ২৭ নভেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
 সরকার বাজারে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ ক্রেতাদের মাঝে ন্যায্যমূল্যে ৪৫ টাকা কেজিতে  পেঁয়াজ বিক্রি করার উদ্যোগ নিয়েছে। জামালপুর জেলা প্রশাসন প্রথম পর্যায়ে  টিসিবি’র ডিলার সুভাষ  চন্দ্র সাহাকে দুই হাজার কেজি আমদানিকৃত পেঁয়াজ বরাদ্দ দেওয়া হয়েছে।বুধবার, ২৭ নভেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে টিসিবি ডিলার পেঁয়াজ বিক্রি শুরু করেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক সাধারণ ক্রেতাদের মাঝে পেঁয়াজ বিক্রি উদ্বোধনের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পেঁয়াজ কিনতে সেখানে ভিড় করেন । ভোক্তা অধিকার সংরক্ষণ জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী হাকিম মো. আরিফুল ইসলাম টিসিবি’র পেঁয়াজ বিক্রি কার্যক্রম তদারকি করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম ক্রাইম পেট্রোল২৪.কম-কে বলেন, ‘আজ (২৭ নভেম্বর) এক হাজার কেজি পেঁয়াজ বিক্রি করা হয়। জনপ্রতি এক কেজি করে পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।বৃহস্পতিবার, ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে বাকি এক হাজার কেজি পেঁয়াজ বিক্রি করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ঈদকে সামনে রেখে এএসপি মো.ফজলুল করিমের বিভিন্ন বাজার মনিটরিং

হোমনায় দশ বছর পর পিতার খুনিরাই কুপিয়েছে ছেলেকে!

হোমনায় দশ বছর পর পিতার খুনিরাই কুপিয়েছে ছেলেকে!

তিস্তার পানি বি’পদসীমার উপরে,নতুন করে বন্যার আশঙ্কা

তিস্তার পানি বি’পদসীমার উপরে,নতুন করে বন্যার আশঙ্কা

নাসিরনগরে টিবি, ম্যালেরিয়া, এইচআইভি ও কোভিড-১৯ বিষয়ক ওরিয়েন্টেশন সভা

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৮ শিক্ষার্থী পেলো ডিএসকে’র শিক্ষাবৃত্তি

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

নজিরের হাট এলাকায় চলছে গাছ কাটার মহোৎসব, অবৈধভাবে কর্তন করা হল শত শত গাছ

নানা আয়োজনে নাসিরনগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন 

নানা আয়োজনে নাসিরনগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন 

মোকামতলায় গ্যাস সিলিন্ডারে লুকানো গাঁজাসহ গ্রেফতার-১

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৬