crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিণাকুন্ডুতে অন্ত:সত্ত্বা গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজাল, শ্বশুর গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২০, ২০১৯ ২:৪৮ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার নারানকান্দি গ্রামে নির্যাতন পরবর্তী মৃত্যুর ঘটনায় শ্বশুর আইয়ুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার হয়েছে সখনা খাতুন (২০) নামে এক অন্ত:সত্ত্বা গৃহবধূর লাশ। তিনি নারানকান্দি কারিকর পাড়ার মাসুদ শেখের স্ত্রী ও কুষ্টিয়ার ইবি থানার রাধানগর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সখনার মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। গ্রামবাসীর ভাষ্য ,তাকে মেরে ফেলা হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী, শাশুড়িসহ বাড়ির সবাই পলাতক থাকায় গুজব সত্য হতে চলেছে।

গ্রামবাসী জানিয়েছে, যৌতুকের জন্য প্রায়ই সখনার ওপর নির্যাতন করতো শ্বশুর বাড়ির লোকজন। মঙ্গলবার বিকালে নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়ে ৫ মাসের অন্ত:সত্ত্বা সখনা খাতুন। এরপর তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

সখনার পিতা রবিউল ইসলামের দাবি, তার মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত সখনার স্বামী মাসুদ, শ্বশুর আইয়ুব, শাশুড়ি সাইমিনা খাতুন, জাহানারা ও সোহরাব হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা হরিণাকুন্ডু থানার এসআই আলমগীর হোসেন জানান, আমরাও শুনেছি সখনা খাতুনকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, মৃত সখনার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে যৌতুকের কারণে তাকে মারধর করা হতো বলে বাদীর অভিযোগ। তিনি বলেন, হরিণাকুন্ডু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আইয়ুব আলী শেখ নামে এক আসামী গ্রেফতার হয়েছে। বাকি আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, সিএনজি জব্দ

২০ মে থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু

সীমান্তে থামছেনা অবৈধ অনুপ্রবেশ, ৩ মাসে ৩২৭ জন গ্রেফতার!

ডিবি হারুন ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দিনাজপুরে গৃহবধূকে কু’পিয়ে হ’ত্যা

শৈলকুপায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

নীলফামারীতে প্রায় আড়াই লাখ টাকার কুড়িয়ে পাওয়া চেক মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন রিক্সাচালক !

রংপুর পদাতিক এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাউদকান্দিতে নকল সরবরাহের দায়ে দুই মাদ্রাসা শিক্ষক আটক