crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে হেরোইন ও ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১০, ২০১৯ ২:৫৪ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার , নীলফামারী>>
নীলফামারীর ডোমারে নিষিদ্ধ হেরোইন ও ফেন্সিডিলসহ ৩মাদক কারবারিকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
শনিবার (৯নভেম্বর) বিকালে ডোমার থানার এসআই রেজাউল করিমের নেতৃত্বে ডোমার বাসস্ট্যান্ডের হোটেল মালিক চিকনমাটি এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে বাবলু হোসেন (৪৫) ও পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে রতন আলী (২৯) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ০১ গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ। অপরদিকে, এসআই আজম হোসেন প্রধানের নেতৃত্বে গোমনাতী এলাকা থেকে কেতকীবাড়ী হেমায়েত পাড়া গ্রামের আফছার আলীর ছেলে নূর রশিদ (২০) কে ৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হোটেল মালিক বাবলু একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ৮ (ক) ধারায় মামলা নং- ১১ ও নূর রশিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ১৪ (ক), মামলা নং-১২, তারিখ-০৯/১১/১৯ দায়ের করে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ- মাগুরা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় মাদ্রাসা ছাত্র ব*লাৎকারের ঘটনায় শিক্ষক আটক

যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত

গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে ১৫ টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন

হোমনায় ৩০০ পিস ই’য়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় ৩০০ পিস ই’য়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

শৈলকুপায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণে সরকারের অতিরিক্ত বরাদ্দ না লাগলেও জাতীয়করণে বাধা কোথায় ?

আন্তর্জাতিক নারী নি*র্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চকরিয়া,পেকুয়া ও লামা উপজেলায় ৩৬ ইটভাটায় ব্যবহার হচ্ছে পাহাড়ী গাছ ও বনভূমির মাটি :নীরব প্রশাসন

রংপুরে যুবলী‌গের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন