crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৬, ২০১৯ ২:২৬ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে শহরের হামদহ এলাকা থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার মো: হাসানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশীদ। বক্তারা, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দুর করতে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনাসভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বানেশ্বরে যাত্রীবাহী বাসের সং’র্ঘষে মোটরসাইকেল আরোহী গুরুতর আ’হত

হোমনায় করোনা ভাইরাস প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের বাজার মনিটরিং

মহেশপুরে হারিয়ে যাওয়া স্বামীকে ফেরত আনার কথা বলে গৃহবধূকে ধর্ষণ, ভন্ড কবিরাজ আটক

কিশোরগঞ্জের করিমগঞ্জে নমুনা শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী

দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু, প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকার বিপ্লবের মধ্য দিয়ে বৈধ সাংবিধানিক সরকারে পরিণত হয়েছে , সরকারের বিরুদ্ধাচরণ ও ষড়যন্ত্র হবে অসাংবিধানিক ও বিধিবহির্ভূত

গাইবান্ধায় এক এনজিও’র নির্বাহী পরিচালকের বিরুদ্ধে চাকুরী দেয়ার নামে প্রতারণার অভিযোগ

আজহারীসহ কিছু ধর্মীয় বক্তা সুকৌশলে জামায়াতের প্রচারণা চালাচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ