crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৪, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পঞ্চগড়ে আয়োজিত এক সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি অডিটোরিয়াম চত্বরে এ ম্যারাথনের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টায় প্রতিমন্ত্রী ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন। পরে প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনিও পাঁচ কিলোমিটার দৌড়ে অংশ নেন। দৌড় শেষে একই স্থানে প্রতিযোগিতার সমাপ্তি হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।

আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস এখন শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটি প্রতিটি পরিবারের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। এ রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় হাসপাতালভিত্তিক চিকিৎসার পাশাপাশি সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচি বাড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা সম্ভব।

তিনি আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধে মানুষের জীবনযাত্রায় সচেতন পরিবর্তন আনতে হবে। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতামূলক কার্যক্রমে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রতিমন্ত্রী ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি এ ধরনের জনসম্পৃক্ততামূলক আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাষ্ট্রপতি পদে আসীন হতে মো. সাহাবুদ্দিনের আইনগত কোনো বাধা নেই : ইসি

রাষ্ট্রপতি পদে আসীন হতে মো. সাহাবুদ্দিনের আইনগত কোনো বাধা নেই : ইসি

শিমের পর্যাপ্ত বাজার মূল্য না পাওয়ায় বিপাকে ভোলার চাষীরা

প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর গুরুত্ব দিয়েছিলেন : সমাজকল্যাণ মন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

দেশে করোনায় আজ ৮৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৯৭

শেরপুরে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ফুলেল শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার

চকরিয়ায় যৌতুকের দাবিতে ২ সন্তানের জননীকে বেধড়ক মারধর

যমুনা সার কারখানার এমোনিয়া ও বিষাক্ত তরল বর্জ্যে পরিবেশদূষণ বন্ধের দাবিতে মানববন্ধন