crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জনআকাঙ্ক্ষা পূরণে দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জানালেন জনপ্রশাসন উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১০, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, ঢাকা।।
জনআকাঙ্ক্ষা পূরণে সিভিল সার্ভিসকে আরো দক্ষ, জবাবদিহিমূলক, নীতিবান ও প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬ খ্রি.) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে ‘ক্যাপাসিটি নিডস অ্যাসেসমেন্ট অব দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করে।

উপদেষ্টা বলেন, “দেশের জনগণ বর্তমান সরকারের কাছে একটি স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব প্রশাসনের প্রত্যাশা করে। সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো (জুলাই ২০২৬–জুন ২০৩১) সফলভাবে বাস্তবায়নে সিভিল সার্ভিসের দক্ষতা, কর্মক্ষমতা ও দ্রুত সেবা প্রদানের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নীতি বা কর্মসূচি তখনই সফল হয়, যখন মাঠপর্যায়ের কর্মকর্তারা তা যথাসময়ে ও যথাযথভাবে জনগণের কাছে পৌঁছে দিতে পারেন।”

পরিবর্তনশীল বিশ্বে প্রশাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় সিভিল সার্ভিসকে সময়োপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্য-উপাত্তের কার্যকর ব্যবহার বিশ্বজুড়ে শাসনব্যবস্থায় নতুন মাত্রা যোগ করছে। সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের অভিজ্ঞতা তুলে ধরে উপদেষ্টা বলেন, প্রচলিত এককালীন প্রশিক্ষণের পরিবর্তে কর্মকর্তাদের জন্য জীবনব্যাপী শিক্ষা এবং যোগ্যতাভিত্তিক পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে। একই সাথে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের সিভিল সার্ভিসকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তুলতে হবে।”

সিভিল সার্ভিসের সক্ষমতা নিরূপণ উদ্যোগের প্রশংসা করে উপদেষ্টা বলেন, “এ উদ্যোগের মাধ্যমে সরকারি অর্থ ও ক্রয় ব্যবস্থাপনা, প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতা, তথ্যের সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, আইন প্রণয়নের খসড়া তৈরি এবং নাগরিককেন্দ্রিক সেবাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে। এসব ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে জনপ্রশাসনের সামগ্রিক সক্ষমতা আরো জোরদার করা সম্ভব হবে।”

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “দক্ষ কর্মকর্তারাই উন্নত জনসেবা নিশ্চিত করতে পারেন। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সিভিল সার্ভিসকে আরও দক্ষ, নীতিবান ও প্রযুক্তি-সক্ষম হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে। এ ছাড়া বক্তব্য দেন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রিজওয়ান খায়ের। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সমাজ ও রাষ্ট্র থেকে দু’র্নীতি মূলোৎপাটন করা হবে: প্রধানমন্ত্রী

বন্যাদুর্গত একটি মানুষও না খেয়ে থাকবে নাঃ তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

বন্যাদুর্গত একটি মানুষও না খেয়ে থাকবে নাঃ তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

নীলফামারীতে ভাষা শহিদদের প্রতি সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

মুজিববর্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা হউক

দেশে করোনায় আরও ১১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৮২২

কলারোয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

কুষ্টিয়ায় জেলা পুুুলিশের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

কালীগঞ্জে বিকাশ এজেন্টের বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রেফতার