crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে ভাষা শহিদদের প্রতি সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২১, ২০২১ ৮:২৪ অপরাহ্ণ

সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি>>

রাষ্ট্রভাষা বাংলার জন্য  যাঁরা জীবন উৎসর্গ করেছেন বিনম্র শ্রদ্ধায় তাঁদের স্মরণ করেছেন নীলফামারী জেলার সর্বস্তরের  সাধারণ মানুষ।রবিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
জেলা প্রশাসকের পরেই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম),জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবীর।

এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, সিআইডি, পুলিশ ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা আনসার কমান্ডার, জেলা পানি উন্নয়ন বোর্ড, জেলা কারাগার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, নীলফামারী প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা, রাজনৈতিক,সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।অপরদিকে জেলার ডিমলা উপজেলা শাখা মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)সহ ছয় উপজেলায় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুটাখালী থেকে কাঠভর্তি ডাম্পার গাড়ি জব্দ

পুলিশের বাধায় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন পণ্ড

ডোমারে বিশিষ্ট ব্যবসায়ী মশিয়ারের ছেলে মুনের দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় ছাত্রীদের উত্ত্যক্ত করায় ৫ বখাটের কারাদণ্ড

সুন্দরগঞ্জের  তারাপুর ইউনিয়নের ইমামগঞ্জ ফাজিল  ডিগ্রি মাদ্রসা মাঠে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নের ইমামগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রসা মাঠে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ময়মনসিংহে নি’হতদের পরিবার পাবে ২০ হাজার টাকা , তদন্ত কমিটি

করোনা টেস্ট ফি বাতিলের দাবি, স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও সীমান্ত হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ভাঙ্গায় ছাদ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের

এনআরবিসি ব্যাংকে নিয়োগ

হোমনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাপমাত্রা নির্ণয় ও জীবাণুনাশক টানেল উদ্বোধন করেন এমপি সেলিমা আহমাদ