
পঞ্চগড় প্রতিনিধি ।। ” সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৫ অক্টোবর) জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ,পঞ্চগড় এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
সভায় বক্তব্যে বক্তারা বলেন,স্বল্প জায়গায় সুন্দর বসত, সবার জন্য নিরাপদ টেকসই আবাসন নিশ্চিত করণের লক্ষে গৃহ নির্মাণে পরিকল্পিত আবাসন,নগরায়ণ নিয়ে আলচনা করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোসা.শুকরিয়া পারভীন এর সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত ই রাব্বান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.তৌহিদুজ্জামান,জেলা জামাতের আমির ইকবাল হোসাইনসহ অনেকে উপস্থিত ছিলেন।


















