crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৫, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।
“শিক্ষকদের পাশে দাঁড়াই : পেশার সুরক্ষা, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গড়া”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, অধিকার সংরক্ষণ এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার মাকসুদা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুণ অর রশিদ, হযরতনগর এ ইউ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এম. আজিজুল হক, কিশোরগঞ্জের সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত, কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. হারুণ অর রশিদ, সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্নী চৌধুরী এবং আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক।

র‌্যালিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ।

বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য একটি সম্মানজনক ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা জরুরি।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পৌরমেয়র রুকুনুজ্জামান রোকনের ত্রাণ সামগ্রী বিতরণ

প্রবীণ দলিল লেখকের মৃ’ত্যুতে পুঠিয়া দলিল লেখক সমিতির এক ঘণ্টা কর্মবিরতি

ঝিনাইদহে র‌্যাব-৬ ক্যাম্পের সগযোগিতায় বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, ২ জনকে জরিমানা, তাজমহল ফার্মেসী সিলগালা

জামালপুরে বন্যার্তদের জন্য রুটি বানালেন ডিসি,এসপি,শিক্ষক ও কর্মকর্তাগণ

লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ

আজ ঐতিহাসিক দিন: প্রধানমন্ত্রী

নাসিরনগরে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর “অদম্য স্কুল”-১২’র উদ্বোধন

তিতাসের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ডিমলায় বার্ষিক লার্নিং শেয়ারিং প্রোগ্রাম ২০১৯ অনুষ্ঠিত