crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।
‎ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

‎কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. মো. হাবীবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালাম আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান।
বক্তব্য রাখেন – কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আব্দুস সালাম আকন্দ, গুরুদয়াল সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ সিদ্দিকুল্লাহ, নায়লা ইয়াসমিন , গণিত বিভাগের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর প্রফেঃ মোঃ রাকিবুল আলম, বিশ্ব বিদ্যালয় ছাএ দল সভাপতি মাশরাফি বিন মর্তুজা, সাধারণ সম্পাদক জাহিদুল আবেদীন নাফসী্ ও ‎অভিযানে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো এবং শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সচেতন থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎বক্তারা বলেন, শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
‎

কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরকার তামাশা দেখার জন্য আমাকে অস্ত্র দেয়নি: সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক

নাসিরনগরে নির্বাচনী আচরণবিধি ‘লঙ্ঘনের’ দায়ে ১৯ প্রার্থীর লক্ষাধিক টাকা জরিমানা

কুমিল্লা জেলার একমাত্র কমিউনিটি টিভি “সূচনা টিভি’র বর্ষপূর্তি উদযাপন

জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ড নাসিরনগরে সাধারণ সদস্য পদে হাকিম রাজা ও সংরক্ষিত সদস্য পদে এমবি কানিজ বিজয়ী

জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ড নাসিরনগরে সাধারণ সদস্য পদে হাকিম রাজা ও সংরক্ষিত সদস্য পদে এমবি কানিজ বিজয়ী

বাংলাদেশের সাথে চীনের সিনোফার্মা কোনো চুক্তিই করেনি!

চিকিৎসা শেষে ফের ৭ দিনের রিমাণ্ডে এসআই আকবর

ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় বিএমএর মানববন্ধন অনুষ্ঠিত

জলঢাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

পলাশবাড়ীতে তিন বান্ধবীর সাহসী পদক্ষেপে ডিম ব্যবসায়ীর হাত থেকে রক্ষা পেলো কিশোরী মিম