crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী) থেকে।।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার পরিচালিত এই অভিযানে তিন জনকে আটক করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযানের মূল লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন— মন্টু, পিতা জসীম উদ্দীন; আশিক, পিতা মৃত কদু এবং হাবিব ইসলাম, পিতা তোতাব আলী।

আটক তিন জনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজ এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে জাতীয় শোক দিবস পালিত

ময়মনসিংহে জাতীয় শোক দিবস পালিত

লবণচরা থানা পুলিশের অভিযানর ৪০০ মি. লি. বিদেশী ম’দ ও প্রাইভেটকারসহ ৩ মাদকসেবী আটক

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা- ছেলের মৃত্যু

সরিষাবাড়ীতে মহিলা গ্রাম পুলিশের ঠাং ভেঙ্গে দিয়েছে মাদকসেবীরা

শৈলকুপায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

চিলাহাটি থেকে রেলপথ নেপাল ও ভূটানে যুক্ত হবে : রেলমন্ত্রী

তেঁতুলিয়ায় গরুর হাট বসাতে গিয়ে জরিমানা খেলো ইজারাদার

নেত্রকোনায় মানা হচ্ছেনা দূরত্ব ও স্বাস্থ্যবিধি, আসতে পারে রেড সিগন্যাল

স্কুলের কাছে সার্কাস প্যান্ডেল সরিয়ে নীলফামারীর বড় মাঠ উন্মুক্ত করার দাবিতে বিক্ষোভ

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে শিশু হত্যা মামলা, ক্লিনিক মালিক গ্রেফতার