crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‎মোবাইল ও অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার অভিযোগে ২১ জন আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন ‎কিশোরগঞ্জ থেকে।।
‎কিশোরগঞ্জে মোবাইল ও অনলাইনভিত্তিক জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎রোববার বিকেল ৪টায় কিশোরগঞ্জ মডেল থানার প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

‎পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং কিশোরগঞ্জ মডেল থানার সহযোগিতায় বিশেষ এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গোয়েন্দা সংস্থার সদস্যরাও অংশ নেন। শহরের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া পরিচালনা ও এতে অংশগ্রহণের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন পর্যায়ে মোট ২১ জনকে আটক করা হয়।

‎সাংবাদিকদের ব্রিফিংকালে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “অনলাইন জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ সমাজকে এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং প্রযুক্তিনির্ভর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”

‎তিনি আরও বলেন, “অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিষয়ে তথ্য সংগ্রহ এবং নজরদারি অব্যাহত রয়েছে। প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

‎পুলিশ সূত্রে জানা গেছে, অনলাইন জুয়া ও প্রযুক্তিনির্ভর অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত ও আরও জোরদার করা হবে।

‎আটক ২১ জনের প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত

বিএনপি-জামায়াত একসময় আওয়ামী লীগের পায়ের নিচে আত্মসমর্পণ করবে : কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক

আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই: রিজওয়ানা হাসান

টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নাগরপুর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া চাইলেন এম মশিউর রহমান রুবেল

পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনা সরকার বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে: তথ্যমন্ত্রী 

পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনা সরকার বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে: তথ্যমন্ত্রী 

হরিণাকুন্ডুর আলোচিত ধর্ষণ মামলার পলাতক আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার

হরিণাকুন্ডুর আলোচিত ধর্ষণ মামলার পলাতক আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার

ঘোড়াঘাটে মহান মে দিবস পালিত

ইসলামপুরে ২ লবণ ব্যবসায়ীকে জরিমানা

পুঠিয়ার মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড