crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিম ডেস্ক।।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আলীনগর, নবীনগর, ওসমানের ঘোনাসহ বিভিন্ন এলাকায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম এর নেতৃত্বে বিজিবি, এসআরবি, এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন শতাধিক সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে পুলিশ বিজিবি ও এসআরবি এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সীতাকুণ্ড থানা পুলিশ এবং সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকায় কিছু অপরাধী ও স*ন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে না*শকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে পারে। এ পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অপরাধ ও নাশকতা প্রতিরোধে দুর্গম পাহাড়ি এলাকায় সমন্বিত টহল জোরদার করা হয়। পাশাপাশি বিভিন্ন পাহাড়ি ঘরবাড়ি ও স্থাপনা, আশপাশের পরিত্যক্ত স্থান এবং সন্দেহজনক এলাকায় তল্লাশি পরিচালনা করা হয়। এ সময় সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও অবস্থান যাচাই-বাছাই করা হয়।

অভিযানের মাধ্যমে অপরাধীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ প্রতিরোধ, না*শকতার সম্ভাব্য প্রস্তুতি নস্যাৎ এবং অপরাধ সংঘটনের অনুকূল পরিবেশ রোধের পাশাপাশি স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও দৃশ্যমান উপস্থিতি এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি অপরাধপ্রবণ ব্যক্তিদের মধ্যে আইনের যথাযথ প্রয়োগের সুস্পষ্ট বার্তা পৌঁছে দেয়।

অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়। একইসঙ্গে অপরাধ ও সন্দেহজনক তৎপরতার তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং অপরাধ প্রতিরোধে সহযোগিতা করতে তাদের উৎসাহিত করা হয়।

জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় চাঁ’দাবাজ, স’ন্ত্রাসী ও ই’য়াবা ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

হোমনায় চাঁ’দাবাজ, স’ন্ত্রাসী ও ই’য়াবা ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সোনাদিয়ায় ‘নিখোঁজ’ সাকিবের ‘লাশ’ উদ্ধার

ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

খুনের ১৭ দিন পরও মোটিভ ও ক্লু উদ্ধার হয়নি বিজিবি সদস্য নুরজ্জামান হত্যাকান্ডের

কিশোরগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নতুন মন্ত্রিসভায় শপথের আমন্ত্রণ পেলেন যাঁরা

চকরিয়ায় পিতার হাতে শিশু পুত্র ‘খুন’

বানিয়াচংয়ে ধর্ষণের শিকার হলো প্রথম শ্রেণির শিক্ষার্থী !

কিশোরগঞ্জে পোল্ট্রি খাতে ন্যায্য মূল্যের দাবিতে খামারিদের স্মারকলিপি প্রদান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কে স্বাগত জানিয়ে বানেশ্বরে র‌্যালী